ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

শালিখায় হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি মোস্তফা কামালের গণসংযোগ ও লিফলেট বিতরণ


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ২৪-১১-২০২৫ দুপুর ১:৩০

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-২ (মুহম্মাদপুর, শালিখা ও সদর দক্ষিণ চার ইউনিয়ন) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ কতৃক হাতপাখা প্রতীকের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মাগুরা জেলা সভাপতি আলহাজ্ব মুফতি মোস্তফা কামাল গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। 

রবিবার (২৩ নভেম্বর) বিকালে শালিখা উপজেলার  সীমাখালী বাজারে এ গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। 

এসময় সঙ্গে ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ শালিখা উপজেলা শাখার সভাপতি মাও: ওসমান গণী সাঈফী, উপজেলা সেক্রেটারি মাস্টার হাফেজ ইলিয়াস হুসাইন, উপজেলা শ্রমিক আন্দোলনের সভাপতি মোঃ রবিউল ইসলাম, আব্দুস সালাম জায়েফ, মাও: জাহিদুল ইসলাম, মাও: শরিফুল ইসলাম সহ ইউনিয়ন নেতৃবৃন্দ।

এ সময় মুফতি মোস্তফা কামাল বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মোহতারাম আমীর পীর সাহেব চরমোনাই আমাকে মাগুরা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। আমি মাগুরার প্রত্যন্ত অঞ্চলের নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছি এবং বিপুল সাড়া পাচ্ছি। পীর সাহেব চরমোনাই ঘোষিত এক বাক্স নীতিতে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচন করবো। সেই ক্ষেত্রে আমি ইসলামী আন্দোলনের প্রার্থী থাকবো। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। মাগুরা-২ আসনে আমরা বিজয়ী লাভ করবো।

তিনি আরো বলেন, আল্লাহর রহমতে ভালো এবং সৎ দেশপ্রেমিক মানুষদের সমর্থনে আমরা যদি সংসদ সদস্য নির্বাচিত হতে পারি তাহলে মাগুরা-২ আসনে একটি নিরাপদ ও সমৃদ্ধ মাগুরা হিসাবে আমরা গড়ে তুলবো। এখানে দল-মত, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা কাজ করবো। 

এমএসএম / এমএসএম

কেরুজ কমপ্লেক্সে সর্বকালের রেকর্ড মুনাফা : কমেছে চিনিকলের লোকসান

মনপুরায় ৯ পিস ইয়াবাসহ যুবক আটক, থানায় মামলা

নির্মানাধীন ড্রেনে ময়লার স্তূপ,পানি নিষ্কাশনে বড় বাধা

নজরুল পদক- ২০২৬, পেলেন ভূরুংগামারীর কৃতী সন্তান কবি আবদুল হাই শিকদার

নওগাঁয় মেয়ে সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

পেকুয়ায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ভারতীয় মোবাইলের বড় চালান জব্দ

ইসলামী যুব আন্দোলনের নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা