জবিস্থ চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদ নির্বাচন: সাধারণ সম্পাদক পদে তরিকুল ইসলামের ইশতেহার ঘোষণা
আসন্ন চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় নির্বাচন–২০২৫ উপলক্ষে প্রার্থীরা ইতোমধ্যে নিজ নিজ ইশতেহার ঘোষণা করতে শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় সাধারণ সম্পাদক (GS) পদে প্রার্থিতা ঘোষণা করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী, ১৭ তম ব্যাচের ছাত্র মো. তরিকুল ইসলাম। নিজের ইশতেহারে তিনি উল্লেখ করেন, “দায়িত্বশীল নেতৃত্ব, স্বচ্ছতা ও উন্নয়নের প্রতিশ্রুতি এ লক্ষ্যকে সামনে রেখে আমি নির্বাচনে অংশ নিচ্ছি।” তাঁর ঘোষিত অঙ্গীকারসমূহের মধ্যে রয়েছে শিক্ষার্থীদের অধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা রাখা, সংগঠনকে আরও শক্তিশালী, গতিশীল ও ঐক্যবদ্ধ করা, দ্রুত সেবা প্রদান ও জবাবদিহিমূলক ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং সকলের মতামতকে মূল্য দিয়ে সমন্বিত নেতৃত্ব স্থাপন করা। এছাড়া তিনি বলেন, “চুয়াডাঙ্গা জেলার শিক্ষার্থীদের কল্যাণই আমার মূল লক্ষ্য। ঐক্য, আন্তরিকতা ও দায়িত্ববোধ দিয়ে আমরা আরও শক্তিশালী পরিষদ গড়ে তুলব।” নির্বাচন সামনে রেখে সংগঠনের সদস্যদের মধ্যে ইতোমধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা যাচ্ছে এবং আগামী কয়েকদিনের মধ্যে প্রচারণা আরও জোরদার হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মো. তরিকুল ইসলাম সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের সমর্থন, পরামর্শ ও সহযোগিতা কামনা করেছেন।
এমএসএম / এমএসএম
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?