সরকারি বিধি-নিষেধ মেনে নড়াইল ২ আসনে গণ অধিকার পরিষদের লায়ন নূর ইসলামের লিফলেট বিতরণ শুরু
সরকারি বিধি-নিষেধ মেনে নিয়ে নড়াইল ২ আসনে পূর্বের সকল নির্বাচনী প্রচারণার ব্যানার, ফেস্টুন, পোস্টার নামিয়ে নতুন ভাবে নড়াইলের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ শুরু করেছে বাংলাদেশ গণ অধিকার পরিষদ মনোনীত প্রার্থী লায়ান নূর ইসলাম। রোববার ২৩ নভেম্বর সন্ধ্যায় লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের দিঘলিয়া বাজার সহ আশপাশের বেশ কিছু বাজার এবং বিভিন্ন গ্রামে নড়াইল জেলা গণ অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ টিপু শেখ এর নেতৃত্বে লায়ন নূর ইসলাম ও গণ অধিকার পরিষদের পক্ষে নির্বাচনী লিফলেট বিতরণ করা হয়। এ সময় গন অধিকার পরিষদ ও অঙ্গ সহযোগী সংগঠনগুলোর বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে জানতে চাইলে জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান ও গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য লায়ান নূর ইসলাম বলেন, আমার উপরে নড়াইল ২ আসনের মানুষ সন্তুষ্ট। এবার আশা করি ভালো কিছু হবে এবং নির্বাচিত হলে নড়াইল ২ আসনকে নতুন ভাবে সাজানোর পরিকল্পনা আছে।
এমএসএম / এমএসএম
গাজীপুরে নারী ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ
জুড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ মহড়া
লোহাগড়ায় মাদকবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
রাজস্থলীতে নারীর প্রতি সহিংসতা রুখতে সচেতনতামূলক কর্মশালা সভা
সিংগাইরে চাঞ্চল্যকর স্কুলছাত্রী হত্যাকাণ্ডের ঘটনায় প্রেমিক আটক, বাড়িঘর ভাংচুর
টঙ্গীতে যুবদলের শোডাউন, নাশকতা ও অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান
দাউদকান্দিতে পৃথক অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেফতার
নেত্রকোণায় ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮টি ক্লাব উদ্বোধন
কুড়িগ্রামে স্থানীয় পর্যায়ে সরকারি সেবার সহজপ্রাপ্যতা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু
ধামরাইয়ে বেহাল সড়কের সংস্কার করলেন নাজমুল হাসান অভি