পেশাগত নিষ্ঠার স্বীকৃতি বিশেষ সম্মাননায় ভূষিত হলেন সাংবাদিক সাইফুদ্দিন রমিজ
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সমাজ সচেতনতা ও পেশাগত দায়বদ্ধতা প্রদর্শনের জন্য বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন চট্টগ্রামের সাংবাদিক সাইফুদ্দিন রমিজ।
সম্প্রতি চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ) ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম প্রেসক্লাব জুলাই স্মৃতি হলে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এই বিশেষ সম্মাননা প্রদান করা হয়। স্থানীয় ও জাতীয় পর্যায়ের গণমাধ্যমে সক্রিয়ভাবে কাজ করে তিনি সাংবাদিকতার মাধ্যমে জনগণের কল্যাণে ইতিবাচক ভূমিকা রেখে চলেছেন।তিনি দৈনিক সকালের সময়ের চট্টগ্রামের মাল্টিমারিয়া বিভাগের ইনচার্জ ও নিউজ ২১টিভি চট্টগ্রাম প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
অনুষ্ঠানে (সিআরএ) সভাপতি সোহাগ আরেফিন সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিআইজি ওয়াহিদুল হক চৌধুরী,বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক সদস্য, সিনিয়র জার্নালিস্ট ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মঈনুদ্দিন কাদেরী শওকত,অ্যাডিশনাল এস.পি শেখ মোঃ সেলিম, উদ্ভোধক ছিলেন দৈনিক দেশের পত্রের সম্পাদক রুফায়দাহ পন্নী,বিশেষ অতিথি ছিলেন বিএনসি মুখপাত্র গৌরাঙ্গ দেবোনাথ অপু, আরজেএফ এর চেয়ারম্যান জহিরুল ইসলাম,মোহনা টেলিভিশনের নিউজ এডিটর আবু আবিদ, সিআরএ' র উপদেষ্ঠা মাসুম বিল্লাহ ফারদিনসহ আরো অনেকে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিক সাইফুদ্দিন রমিজ একজন কর্মঠ ও নিষ্ঠাবান সাংবাদিক। তিনি অত্যন্ত সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করেন। তার রিপোর্টগুলোতে জনস্বার্থ, উন্নয়ন এবং সামাজিক দায়বদ্ধতার প্রতিফলন দেখা যায়।
সাংবাদিক সাইফুদ্দিন রমিজ প্রতিক্রিয়ায় বলেন, এই সম্মাননা আমাকে কৃতজ্ঞ করেছে, একইসঙ্গে আরও দায়িত্বশীল হওয়ার অনুপ্রেরণা দিয়েছে। আমি সবসময় বিশ্বাস করি, সাংবাদিকতা মানে কেবল সংবাদ পরিবেশন নয়, এটা ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার মাধ্যম।
উল্লেখ্য,(সিআরএ) প্রতিবছর দেশের বিভিন্ন পেশায় অবদান রাখা গুণীজনদের সম্মানিত করে থাকে। এবারের আয়োজনে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য মোট ৮ জন গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়।
এমএসএম / এমএসএম
গাজীপুরে নারী ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ
জুড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ মহড়া
লোহাগড়ায় মাদকবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
রাজস্থলীতে নারীর প্রতি সহিংসতা রুখতে সচেতনতামূলক কর্মশালা সভা
সিংগাইরে চাঞ্চল্যকর স্কুলছাত্রী হত্যাকাণ্ডের ঘটনায় প্রেমিক আটক, বাড়িঘর ভাংচুর
টঙ্গীতে যুবদলের শোডাউন, নাশকতা ও অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান
দাউদকান্দিতে পৃথক অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেফতার
নেত্রকোণায় ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮টি ক্লাব উদ্বোধন
কুড়িগ্রামে স্থানীয় পর্যায়ে সরকারি সেবার সহজপ্রাপ্যতা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু
ধামরাইয়ে বেহাল সড়কের সংস্কার করলেন নাজমুল হাসান অভি