ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামে জামায়াতের আমির বদল, নতুন আমির আজিজুর রহমান সরকার স্বপন


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২৫-১১-২০২৫ দুপুর ১:৩২

কুড়িগ্রামে জেলা জামায়াতের আমির মেয়াদ পৃণ্যের আগেই পরিবর্তন করা হয়েছে। নতুন আমির হিসেবে শপথ নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক ফ্যাকাল্টি সভাপতি ও সাবেক জেলা আমির আজিজুর রহমান সরকার স্বপন। সোমবার (২৪ নভেম্বর) বিকালে সংগঠনের জেলা কার্যালয়ে তাকে শপথ পাঠ করানো হয়। এর আগে কেন্দ্রীয় সিদ্ধান্তে হওয়া উপ-নির্বাচনে রোকনদের প্রত্যক্ষ ভোটে নতুন আমির হিসেবে নির্বাচিত হন আজিজুর রহমান সরকার স্বপন। তাকে শপথ পাঠ করান দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল সহকারী পরিচালক মাওলানা মমতাজ উদ্দীন। এসময় নব নির্বাচিত আমির কান্নায় ভেঙ্গে পড়েন।
কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করছিলেন মাওলানা আব্দুল মতিন ফারকী। তিনি ২০১৯ সাল থেকে জেলা আমিরের দায়িত্ব পালন করে আসছিলেন। সর্বশেষ তিনি ২০২৫-২০২৬ সেশনের জন্য পুণরায় আমির নির্বাচিত হয়েছিলেন। মেয়াদ পূর্ণের আগেই ঠিক কী কারণে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো সে বিষয়ে জামায়াতের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।
সদ্য বিদায়ী আমির মাওলানা আব্দুল মতিন ফারুকী বলেন, ‘ সংগঠনের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী উপনির্বাচনে রুকনদের ভোটে নতুন আমির নির্বাচিত হয়েছেন। এখানে অন্য কোনও বিষয় নেই। শপথ নেওয়ার পর থেকেই নতুন আমির দায়িত্ব পালন শুরু করেছেন। এটা আমাদের সাংগঠনিক নিয়ম। আমাকে কেন্দ্রীয় ইউনিটেে  অন্তর্ভুক্ত করা হয়েছে।’
তবে সংগঠনের সাথে সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, নির্বাচনকে সামনে রেখে বেশ কয়েকদিন ধরে জেলা আমির পরিবর্তনের কানাঘুষা চলছিল।  পরবর্তীতে কেন্দ্রীয় নির্দেশে আমির পরিবর্তনের সিদ্ধান্ত নেয় দলটি। এরপরই উপনির্বাচনে জেলা রুকনদের প্রত্যক্ষ ভোটে আজিজুর রহমান স্বপনকে সেশনের অবশিষ্ট  সময়ের জন্য নতুন আমির নির্বাচিত হন।
নব নির্বাচিত আমির আজিজুর রহমান স্বপন বলেন, ‘সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী রুকনদের ভোটে আল্লাহর পক্ষ থেকে আমিরের দায়িত্ব পেয়েছি। সর্বোচ্চ গুরুত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ।’
আসন্ন নির্বাচনে দলের প্রস্তুতি প্রশ্নে নব নির্বাচিত আমির বলেন, ‘ ইসলামী দলগুলোর প্রতি সাধারণ মানুষের সেন্টিমেন্ট কাজ করছে। বিশ্ববিদ্যালয়গুলোর মতো জাতীয় নির্বাচনেও মানুষ ইসলামমনাদের পক্ষে রায় দিবে ইনশাআল্লাহ। আমরা জেলার চারটি আসনেই বিজয়ের জন্য আশাবাদী। সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।’
আজিজুর রহমান স্বপন এর আগে ১৯৯৮ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত টানা ১৯ বছর জামায়াতের কুড়িগ্রাম জেলা আমির হিসেবে দায়িত্ব পালন করেন। তারও আগে ১৯৯২-১৯৯৩ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যায়ের শিক্ষার্থী থাকাকালীন ছাত্র শিবির বিশ্ববিদ্যালয় শাখার ফ্যাকাল্টি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। জেলা জামায়াতের নেতাকর্মীদের নিকট তিনি দক্ষ সংগঠক হিসেবে পরিচিত। ডাকসুর পরিবহন সম্পাদক ও সিনেট সদস্য আসিফ আব্দুল্লাহ কুড়িগ্রাম  নতুন  জামায়াতের আমিরের  ছেলে।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার