কুড়িগ্রামে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত
“দেশীয় জাত-আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি” প্রতিপাদ্যে কুড়িগ্রামে দিনব্যাপী প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীতে ভিড় করেন খামারি, কৃষক ও সাধারণ দর্শনার্থীরা।
অনুষ্ঠানের উদ্বোধন করেন কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক বি.এম কুদরত-এ-খুদা। জেলা প্রাণিসম্পদ দপ্তরের অফিসার ডাঃ হাবিবুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার এ.এস.এম. মুক্তারুজ্জামান, ডেপুটি সিভিল সার্জন ডাঃ আ.ন.ম গোলাম মোহাইমেন, জেলা কৃত্রিম প্রজননের উপপরিচালক ডাঃ মোঃ আব্দুল আজিজ প্রধান, জেলা ভেটেনারি হাসপাতালের অফিসার মাহমুদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব প্রমুখ।
এসময় বক্তারা বলেন, দেশীয় জাতের উন্নয়ন ও আধুনিক প্রযুক্তির ব্যবহার প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সরকারের বিভিন্ন প্রকল্প ও সহায়তা খামারিদের উৎপাদন বাড়াতে সহায়ক হবে। এছাড়া প্রাণিসম্পদ প্রদর্শনী খামারিদের নতুন প্রযুক্তি, উন্নত জাত এবং আধুনিক সরঞ্জাম সম্পর্কে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান বক্তারা।
খামারি ও উদ্যোক্তারা জানান, এই প্রদর্শনী তাদের নতুন প্রযুক্তি সম্পর্কে জানতে এবং বাস্তবে প্রয়োগ করতে উৎসাহিত করবে।
প্রদর্শনীতে গবাদিপশু, হাঁস-মুরগি, দেশীয় জাতের উন্নত প্রাণী, দুগ্ধ ও মাংসজাত পণ্য, খামার সরঞ্জাম ও প্রশিক্ষণভিত্তিক সেবা প্রদর্শন করে জেলার ৩০টি খামার ও প্রতিষ্ঠান। এসব স্টল ঘুরে দেখে বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নেন দর্শনার্থীরা।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে প্রধানমন্ত্রী’র নির্দেশক্রমে অসুস্থ যুবদল নেতাকে চিকিৎসা সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আখরাজুল ইসলাম
ধামইরহাটে উৎসবমূখর পরিবেশে কারাম উৎসব উদযাপন
প্রশাসনিক অযুহাতে লালমনিরহাটে নির্মাণ শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা পণ্ড
কুতুবদিয়ায় আদালতের ১৪৪ ধারা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ: রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা
মুরাদনগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, সাবেক ইউপি সদস্যসহ আহত ৫
কাউনিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
কালিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
পেকুয়ায় স্বর্ণের দোকানে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক কর্মচারী
ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, ছড়িয়ে পড়েছে ভিডিও
দাউদকান্দিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতায় গুরুত্ব
পত্নীতলায় বিষ প্রয়োগে ২ একর জমির ধান নষ্টের অভিযোগ
বকশীগঞ্জে ভিডিও ধারণে নিষেধ করায় পরিবারের ওপর হামলা, শিক্ষার্থীসহ আহত ৭