আদালতের দ্বারস্থ হলেন শিল্পা শেঠি
অভিনেত্রী শিল্পা শেঠি বর্তমানে নানা সমস্যায় জর্জরিত। এর মধ্যেই এবার নিজের ‘প্রোটেকশন অফ পার্সোনালিটি রাইটস’ চেয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি। বিষয়টি তিনি তুলে ধরেছেন ‘বিগ বস’ খ্যাত আইনজীবী সানা রইস খানের কাছে।
বিগত দিনে বলিউডের অনেক তারকাদের ব্যক্তিগত ছবি ও তথ্য ভুলভাবে সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করার অভিযোগ উঠেছে। সেই ধারাবাহিকতায় শিল্পাও আদালতের শরণাপন্ন হলেন। শিল্পা শেঠির মূল অভিযোগ হলো, বিভিন্ন সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট তার নাম ও ছবি অনুমতি ছাড়াই ভুলভাবে ব্যবহার করছে।
কিছু অসাধু লোক প্রচারের স্বার্থে ভুয়ো ছবি ব্যবহার করছে। শুধু তাই নয়, অভিনেত্রীর ছবি ও ভিডিওগুলো বিকৃত করে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই কার্যকলাপ কেবল শিল্পার আর্থিক ক্ষতিই করছে না, বরং তার ভাবমূর্তির উপরও মারাত্মক প্রভাব ফেলছে।
অভিনেত্রীর আইনজীবী সানা রইস খান বলেন, ‘শিল্পা শেঠির কষ্টার্জিত খ্যাতি কেউ তার অনুমতি ছাড়া নিজের স্বার্থে কাজে লাগাতে পারে না। বছরের পর বছর ধরে অর্জন করা এই খ্যাতিকে ক্ষতিগ্রস্ত করছে এসব ছবির ব্যবহার। তার ভাবমূর্তি নষ্ট হচ্ছে। ব্যক্তিগত লাভের জন্য কোনোভাবেই অভিনেত্রীর ছবি এভাবে ব্যবহার করা যায় না।’
প্রসঙ্গত, শিল্পা শেঠির আগে বলিউডের আরও অনেক জনপ্রিয় তারকা এই একই ইস্যুতে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন এবং হৃতিক রোশানের মতো প্রবীণ অভিনেতারাও নিজেদের 'প্রোটেকশন অফ পার্সোনালিটি রাইটস’ রক্ষায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন।
Aminur / Aminur
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না : তিশা
অভিনয় করতে চাই সুচরিতা
শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে
বাবার দায়িত্ব পালন করেননি মহেশ, ছেলের দাবিতে একমত পরিচালক
চিরচেনা গ্ল্যামারে ফিরলেন শখ
প্রথমবার রজনীকান্তের সঙ্গে বিদ্যা বালান, পয়লা দর্শনেই চমক
দুর্গাপূজায় কি আসলেই ‘আন্ধার’ আসবে? যা বললেন নির্মাতা-প্রযোজক
প্রীতিলতার স্মরণে মঞ্চনাটক, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনী
কৌশানি এবার ‘চন্দ্রমুখী’
অপুর হাতে ‘গীতাঞ্জলি’, সঙ্গে বিশেষ বার্তা
শাড়িতে চমকে দিলেন তানজিন তিশা
কারিনা-পৃথ্বীরাজের এই ক্রাইম থ্রিলার যেমন সাড়া ফেলছে