ঘরে চাউল নেই খবর শোনার পর রাতেই ছুটে গেলেন নিহত রিক্সাচালক নুরুল কবিরের ঘরে ইউএনও
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়ায় নিহত নুরুল কবিরের অসহায় পরিবারের পাশে দাড়ালেন উপজেলার মানবিক ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান।
বুধবার (২৬শে নভেম্বর) রাতেই এওচিয়ার ছড়ারকুলের সুয়ার বাপের বাড়ির নিহত দিনমজুর নুরুল কবিরের বাড়িতে শীতের কম্বল ও চাউলের বস্তা নিয়ে ছুটে যান সাতকানিয়ার ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান।
জানা যায়, চলতি বছরের ৬ই সেপ্টেম্বর রিক্সা চালক নুরুল কবিরকে প্রতিবেশী আব্দুল মজিদসহ তার ছেলে শহিদুল ইসলাম যিনি সাবেক শিবির নেতা ও খুনের দায়ে জামাতের অঙ্গসংগঠন এওচিয়া ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি ছিলেন, সেই শহিদের অপরাপর ভাইয়েরা মিলে নিজ ঘরের উঠোনে প্রকাশ্য হত্যা করেন।
নুরুল কবির নিহতের পর থেকে নুরুল কবিরের পরিবার খুবই অর্থকষ্টে দিনপাতি করে যাচ্ছিলো।
ফলে তাদের দূর্বিষহ জীবনের কথা সাতকানিয়ার মানবিক ইউএনও খোন্দকার মাহমুদুল হাসানের কানে পৌছামাত্র তিনি শীতের কম্বল ও চাউলের বস্তা নিয়ে কুয়াশা ভরা রাতের অন্ধকারকে ছাপিয়ে নিহত নুরুল কবিরের অবুঝ শিশুদের পাশে ছুটে যান । শুধু তাই নয়, এই ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান গত ১০শে সেপ্টেম্বরেও সাতকানিয়া উপজেলা কার্যালয়ে নিহত পরিবারের সদস্যগণের খোঁজখবর নেন এবং পুলিশ প্রশাসনকে আসামিদের গ্রেফতারের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য নির্দেশনাসহ নিহতের পরিবারকে নগদ অর্থ ও শুকনো খাবার প্রদান করেন।
এবং নিহত নুরুল কবিরের সন্তানদের লেখাপড়ার বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করবেন বলেও আশ্বস্ত করেন।
নিহত নুরুল কবিরের মা মমতাজ বেগম ইউএনও খোন্দকার মাহমুদুল হাসানের মানবিকতায় মুগ্ধ হয়ে ইউএনও এবং ইউএনও খোন্দকার মাহমুদুল হাসানের পরিবারের জন্য মহান আল্লাহর কাছে দোয়া চেয়েছেন।
এমএসএম / এমএসএম
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত