ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

রাজস্থলীতে বিএনপি'র উদ্যোগে আসন্ন নির্বাচনে প্রস্তুতি মূলক যৌথ সভা


চাইথোয়াইমং মারমা, রাজস্থলী photo চাইথোয়াইমং মারমা, রাজস্থলী
প্রকাশিত: ২৭-১১-২০২৫ দুপুর ৩:৪৫

রাঙ্গামাটি জেলা  রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ গণমাধ্যম কে জানান , সব পেশা  শ্রেণির মানুষের কাছে, বিশেষত ভোটারদের সঙ্গে বিনয় আচরণ এবং সম্মানজনক ব্যবহারের মাধ্যমে বিএনপির কল্যাণমুখী রাজনীতির বার্তা পৌঁছে দিতে ।
 
দেশের স্বার্থ রক্ষার্থে, জনগণের কল্যাণ নিশ্চিত করা এবং তাদের সার্বিক নিরাপত্তা প্রদানই ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতির মূল চেতনা। ধনী-গরিব নির্বিশেষে সব শ্রেণির ভোটারের দরজায় গিয়ে শহীদ জিয়ার রাজনৈতিক আদর্শ এবং তারেক রহমানের দেশ পুনর্গঠনের ৩১ দফা প্রস্তাব তুলে ধরে বিএনপি প্রার্থীদের পক্ষে ভোট চাওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে । 

আজ বৃহস্পতিবার  (২৭নভেম্বর) সকাল উপজেলা  মডেল মসজিদের হল রুমে রাঙ্গামাটি  ২৯৯ আসনের সংসদ প্রার্থী এড,দীপেন দেওয়ান এর পক্ষে নির্বাচনী প্রস্তুতি মূলক সভায় উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ এর সভাপতিত্বে উপজেলা বিএনপি, ইউনিয়ন ওয়ার্ডের  নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 
তিনি বলেন, ‘বিএনপির মূল লক্ষ্য একটি স্থিতিশীল, সমৃদ্ধ ও সুখী বাংলাদেশ গড়ে তোলা, যেখানে নাগরিকরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবে না, নিরাপদ জীবনযাপন করতে পারবে, ব্যক্তিগত মর্যাদা ও সম্মান বজায় থাকবে এবং প্রত্যেকে তার ধর্মীয় আচার অনুষ্ঠান স্বাধীনভাবে পালন করতে পারবেন।’

বিএনপি ইতোমধ্যে ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন, জনস্বাস্থ্য সুরক্ষা, নাজুক সামাজিক শৃঙ্খলা পুনরুদ্ধার, বিপুল সংখ্যক বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি এবং বিজ্ঞান-প্রযুক্তিনির্ভর কর্মমুখী শিক্ষা চালুর জন্য ব্যাপক কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে উল্লেখ করে সভাপতি  বলেন, ‘আগামী দিনের রাজনীতি পরিচালনা ও দেশকে এগিয়ে নিতে জুলাই গণঅভ্যুত্থানের পর জনগণের মানসিক পরিবর্তনকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিতে হবে।’

উপজেলা যুবদলের আহবায়ক শামীম আহম্মদ রুবেল এর  সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন, সাথারণ সম্পাদক মঞো মারমা, সিনিয়র সহ সভাপতি আবুল হাসেম, সহ সভাপতি ছকির আহম্মদ, মুইথুইঅং মারমা, ইউসুফ খান, সিদ্দিক মোল্লা, সাবেক সম্পাদক চথোয়াই মারমা,সিনিয়র যুগ্ন সম্পাদক এমদাদুল হক মিলন,  যুগ্ন সম্পাদক রফিক আহম্মদ, যুবদলের সদস্য সচিব উজ্বল কান্তি তঞ্চঙ্গ্যা, ছাত্রদলের যুগ্ন সম্পাদক রাজু আহম্মেদ , কৃষক দলের সভাপতি বিষু সাহা, সাধারণ সম্পাদক সুমন খান,  হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ঐক্য ফ্রন্টের সহ সাংগঠনিক সম্পাদক জিকু কুমার দে , শ্রমিক দলের সভাপতি আবদুল হামিদ, জাসাস সভাপতি উক্যালা মারমা,সাধারণ সম্পাদক রিপন, স্বেচ্ছা সেবক দলের আহবায়ক মিনহাজ উদ্দিন, তাতী দলের সভাপতি সায়েদ আহম্মদ, মৎস্যদলের সভাপতি মিদুশে মারমা,ওলামা দলের সভাপতি কাজী আবদুল হক,মহিলা দলের সভানেত্রী প্রেমা তালুকদার,ঘিলাছড়ি  ইউনিয়ন বিএনপির সভাপতি ভূবন মোহন তনচংগ্যা সহ বিভিন্ন এলাকা থেকে ওয়ার্ড, ইউনিয়ন পর্যায়ে তৃণমূল  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

অজপাড়াগাঁ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ করার সুযোগ পেলেন হারুয়ালছড়ির এইচ. এম. সাইফুদ্দীন

ফটিকছড়িতে হালদায় বিশেষ অভিযান: অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট ও বালু অপসারণ

নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত

নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল

দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ

মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার

যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু

আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা

মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি