ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ২৯-১১-২০২৫ দুপুর ২:২

গাজীপুরের কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছে হানিওয়েল গার্মেন্টস লিমিটেড কারখানার পোশাক শ্রমিকরা।
শনিবার (২৯ নভেম্বর) সকালে মহানগরীর কোনাবাড়ী আমবাগ এলাকায় অবস্থিত হানিওয়েল গার্মেন্টস লিমিটেড কারখানার পোশাক শ্রমিকরা প্রথমে কারখানার মূল ফটকে অবস্থান করে। পরে তারা পিএন কম্পোজিট লিঃ কারখানার সামনে গিয়ে হৈচৈ শুরু করে। ওই গার্মেন্টসের শ্রমিকদের তাদের সাথে আন্দোলনে যোগাযোগ দেওয়ার আহবান জানায়। পরে পুলিশ এসে তাদেরকে বুঝিয়ে ওই কারখানার সামনে থেকে সরিয়ে দেয়। পুলিশ ও শ্রমিক সূত্রে জানাযায় হানিওয়েল গার্মেন্টস লিঃ কারখানার শ্রমিকরা জিএম এবং  এডমিন অফিসারকে অপসারণসহ বিভিন্ন দাবিতে কয়েকদিন ধরে কর্মবিরতি পালন করে। পরে কারখানা কর্তৃপক্ষ গত ২৫ নভেম্বর হতে শ্রম আইনের ১৩(১) ধারা মোতাবেক অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণার নোটিশ প্রদান করে। একইসাথে গত ২৬ নভেম্বর বিভিন্ন সেকশনের মোট ৫৮জন উশৃঙ্খল শ্রমিককে সাময়িক বরখাস্তসহ কারণ দর্শানোর নোটিশ প্রদান করে কর্তৃপক্ষ। নাম না বলার শর্তে একাধিক শ্রমিক বলেন,আমরা কারখানা বন্ধ চাইনা আমরা কাজ করতে চাই। কর্তৃপক্ষের কাছে আমাদের একটাই দাবি দ্রুত যেন কারখানা খুলে দেওয়া হয়। 
জাতীয় গার্মেন্টস শ্রমিক জোট বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুজ্জামান বলেন,শ্রমিকদের ন্যায় সঙ্গত যৌক্তিক দাবির প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে। বেআইনি অযৌক্তিক দাবির প্রতি আমাদের কোন সমর্থন নাই। তিনি বলেন, ১৩( ১) ধারায় বেআইনি ধর্মঘটের কারণে কর্তৃপক্ষ কারখানাটি বন্ধ ঘোষণা করে। আমরা চাই উক্ত ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত কারখানাটি খুলে দেওয়া হোক। একই সাথে যেন কোন নিরহ শ্রমিক হয়রানির শিকার না হয়। 
গাজীপুর শিল্প পুলিশ-২ কোনাবাড়ী জোনের পরিদর্শক মোঃ মোর্শেদ জামান বলেন, সকালে বন্ধ কারখানার শ্রমিকরা পিএন কম্পোজিট লিমিটেড কারখানার সামনে এসেছিল। পরে তাদেরকে বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানার সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি আরও বলেন, রবিবার (৩০ নভেম্বর) কলকারখানা অধিদপ্তরে মালিক ও শ্রমিক পক্ষ এক সঙ্গে বসার কথা রয়েছে। 

Aminur / Aminur

রাজস্থলীতে নারীর প্রতি সহিংসতা রুখতে সচেতনতামূলক কর্মশালা সভা

সিংগাইরে চাঞ্চল্যকর স্কুলছাত্রী হত্যাকাণ্ডের ঘটনায় প্রেমিক আটক, বাড়িঘর ভাংচুর

টঙ্গীতে যুবদলের শোডাউন, নাশকতা ও অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান

দাউদকান্দিতে পৃথক অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেফতার

নেত্রকোণায় ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮টি ক্লাব উদ্বোধন

কুড়িগ্রামে স্থানীয় পর্যায়ে সরকারি সেবার সহজপ্রাপ্যতা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু

ধামরাইয়ে বেহাল সড়কের সংস্কার করলেন নাজমুল হাসান অভি

যমুনায় অভিযান: ৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ, জরিমানা

লালমনিরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: লক্ষ্যমাত্রা ২ লাখের বেশি শিশু

গজারিয়ার বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন ও মতবিনিময় সভা

শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন