ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

নারী ও কন্যাশিশুর প্রতি সকল প্রকার ডিজিটাল সহিংসতা বন্ধ করি, একসাথে এগিয়ে চলি’ স্লোগানে মানববন্ধন ও সাইকেল র‌্যালি


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২৯-১১-২০২৫ দুপুর ২:৪৭

“নারী ও কন্যাশিশুর প্রতি সকল প্রকার ডিজিটাল সহিংসতা বন্ধ করি, একসাথে এগিয়ে চলি”—এই স্লোগানে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মানববন্ধন ও সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। অ্যাসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট (এএফএডি)-এর আয়োজনে শনিবার সকালে শাপলা চত্ত্বরে মানববন্ধন করা হয়। পরে শতাধিক মেয়ে শিক্ষার্থীদের নিয়ে একটি সাইকেল র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, আফাদ ও ফোকাল সোচ্চার প্রজেক্টের সম্বনয়কারী রেশমা সুলতানা, ইসিএসএপি প্রজেক্ট কো-অর্ডিনেটর কার্তিক চন্দ্র সেন, কাজল কুমার রায়, প্রজেক্ট ফোকাল রোজিনা আক্তার, এডমিন আল-মুজাহিদ প্রমুখ। এতে বক্তারা বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিকভাবে সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য, আর এই র‌্যালি সেই সচেতনতা জোরদারের একটি কার্যকর পদক্ষেপ। নারী ও কন্যাশিশুর ডিজিটাল নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বাড়াতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ-তরুণী এবং স্থানীয় স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে সংস্থাটি।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার