মেধা বিকাশে নতুন দৃষ্টান্ত, সুরমা উচ্চ বিদ্যালয়ে বশির উদ্দিন ফাউন্ডেশনের অনুদান
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের ২১ জন মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর হাতে আর্থিক সহায়তা প্রদান করেছে বশির উদ্দিন ফাউন্ডেশন।
রবিবার (৩০ নভেম্বর) সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে এ উপলক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী প্রধান শিক্ষক তাজুদ আলী। সহকারী শিক্ষক জুয়েল উদ্দিনের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক যুক্তরাজ্য প্রবাসী মো. ছফির উদ্দিনের পক্ষ থেকে তার ছোট ভাই ও ফাউন্ডেশনের সদস্য জিয়া উদ্দিন শিক্ষার্থীদের হাতে প্রতি জনকে এক হাজার টাকা করে মোট ২১ হাজার টাকা তুলে দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মধুপুর মানবসেবা পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক ডা. নেজাবুল ইসলাম, সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির নির্বাচিত সদস্য হামিদুর রহমান, পাথারিয়া বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এইচ. এম. সামছুন নূরসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও বিপুল সংখ্যক শিক্ষার্থী।
সহায়তা প্রদান শেষে জিয়া উদ্দিন জানান, বশির উদ্দিন ফাউন্ডেশন শিক্ষা খাতে কাজ করছে এবং এর ধারাবাহিকতায় আগামী বছর থেকে সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজে ভর্তিকৃত ৫০ জন মেধাবী শিক্ষার্থীর ভর্তি ফি ও স্কুল ড্রেস প্রদান ২০ জন শিক্ষার্থীকে প্রতি মাসে নগদ ১০০০হাজার করে অর্থ সহায়তা করবে ফাউন্ডেশন।
শিক্ষকরা এমন মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, এই সহায়তা দরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ জোগাবে এবং তাদের ভবিষ্যৎ গড়ে তুলতে সহায়ক হবে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত