জেলার আইন শৃঙ্খলাসহ সার্বিক উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন কুড়িগ্রামের নবাগত পুলিশ সুপার
কুড়িগ্রামে নবাগত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম, স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। রবিবার (৩০.১১.২০২৫) সকাল ১১টায় নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক অন্যান্য পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন। জেলার আইন শৃঙ্খলাসহ সার্বিক উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান কুড়িগ্রামের নবাগত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি। সীমান্ত জেলা হিসেবে কুড়িগ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বিজিবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাথে সমন্বিত কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানান তিনি। এ সময় সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং জেলা পুলিশকে সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। এতে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার এ.এস.এম মুক্তারুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) আশরাফুল আলম পিপিএম, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ বজলার রহমান, জেলা স্পেশাল ব্রাঞ্চের অফিসার ইনচার্জ আলমগীর হোসেন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, সিনিয়র সাংবাদিক শফিকুল ইসলাম বেবু, ইউনুছ আলী, খন্দকার একরামুল হক সম্রাট, গোলাম মাওলা সিরাজ, ওয়াহেদুজ্জামান তুহিন, শাহিন আহমেদ, ফিরোজ আলম মনু, ফজলে এলাহী স্বপন, তানজিম তুরাগ, নাজমুল হোসেন, আরিফুল ইসলাম রিগ্যান, মিজুর রহমান প্রমুখ।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে প্রধানমন্ত্রী’র নির্দেশক্রমে অসুস্থ যুবদল নেতাকে চিকিৎসা সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আখরাজুল ইসলাম
ধামইরহাটে উৎসবমূখর পরিবেশে কারাম উৎসব উদযাপন
প্রশাসনিক অযুহাতে লালমনিরহাটে নির্মাণ শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা পণ্ড
কুতুবদিয়ায় আদালতের ১৪৪ ধারা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ: রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা
মুরাদনগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, সাবেক ইউপি সদস্যসহ আহত ৫
কাউনিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
কালিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
পেকুয়ায় স্বর্ণের দোকানে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক কর্মচারী
ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, ছড়িয়ে পড়েছে ভিডিও
দাউদকান্দিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতায় গুরুত্ব
পত্নীতলায় বিষ প্রয়োগে ২ একর জমির ধান নষ্টের অভিযোগ
বকশীগঞ্জে ভিডিও ধারণে নিষেধ করায় পরিবারের ওপর হামলা, শিক্ষার্থীসহ আহত ৭