ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

নবীনগরকে বদলে দিতে যুবকদের স্বাবলম্বী করার অঙ্গীকার নজরুল ইসলাম নজুর


সফর মিয়া, নবীনগর photo সফর মিয়া, নবীনগর
প্রকাশিত: ৩০-১১-২০২৫ বিকাল ৫:৯

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী ও সমাজসেবক নজরুল ইসলাম নজু নবীনগরকে একটি আধুনিক ও বেকারত্বমুক্ত উপজেলায় রূপান্তরের অঙ্গীকার করেছেন।

রবিবার (৩০ নভেম্বর) দুপুরে নবীনগর প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, “নবীনগরের যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করেই আমি একটি উন্নত উপজেলা গড়ে তুলতে চাই। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত পরিবেশে স্বাবলম্বী যুবসমাজ গড়ে তোলার জন্য সব ধরনের উদ্যোগ নেওয়া হবে।”

রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সাংবাদিক সমাজের গুরুত্ব তুলে ধরে নজুরুল ইসলাম আরও বলেন, “সাংবাদিকদের সম্মান ও সহযোগিতা নিশ্চিত করা আমাদের সমষ্টিগত দায়িত্ব।”

সৌদি আরবে নিজের ব্যবসায়িক অভিজ্ঞতার প্রসঙ্গ তুলে তিনি জানান, সেখানে তিনি প্রায় দুই হাজার মানুষের কর্মসংস্থান করেছেন। নজু বলেন,
“নবীনগর আমার জন্মভূমি—এখানেও কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেবো, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “আমরা চাই নবীনগর এমন উচ্চতায় পৌঁছাক—যাকে দেখে অন্য এলাকার জনপ্রতিনিধিরা অনুপ্রাণিত হবে। জনগণের দোয়া ও আল্লাহর রহমত পেলে কোনো মাধ্যম ছাড়াই মানুষের ঘরে ঘরে সেবা পৌঁছে দেবো।”

মতবিনিময় সভায় প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তির সভাপতিত্বে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সিনিয়র সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক সাদেক আহমেদ (আকাশ), পৌর শাখার ভারপ্রাপ্ত সভাপতি এম এ কাশেম নিরব, যুব অধিকার পরিষদ সভাপতি রাকিবুল ইসলাম রাসেল, কামরুল হাসান (ইকরাম)সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

সভায় অংশ নেওয়ার আগে নজু মাঝিকাড়া এলাকা থেকে শতাধিক নেতাকর্মী নিয়ে ব্যানার-ফেস্টুনসহ বাজারের বিভিন্ন স্থানে শোডাউন করেন। পরে তিনি আসন্ন নির্বাচনে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীক mark করে ভোট চান।

উল্লেখ্য, নজু অতীতেও নবীনগরের ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক সংস্কারসহ নানা উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডে ব্যক্তিগতভাবে সহযোগিতা করে আসছেন। তিনি অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা–স্বাস্থ্যসেবায় সহায়তা এবং সাংস্কৃতিক–ধর্মীয় কার্যক্রমে নিয়মিত পৃষ্ঠপোষকতা করার জন্য এলাকায় পরিচিত।

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান