ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

কোনাবাড়িতে ঝুট গোডাউনে আবারও আগুন


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ১-১২-২০২৫ দুপুর ১১:৩২

গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি আমবাগ এলাকায় আবারও একটি ঝুট গোডাউনে ভয়াবহ অগ্নি কাণ্ডের ঘটনা ঘঠেছে। প্রায় সোয়া ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ারসার্ভিসের কর্মীরা। সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ৫ টার সময় মহানগরী কোনাবাড়ি আমরা পূর্বপাড়া এলাকায় পলাশ মিয়ার ঝুট গোডাউনে এ আগুনের সূত্র পাত হয়। খবর পেয়ে কোনাবাড়ি মর্ডান ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে সহয়তায় গাজীপুর চৌরাস্তা  মর্ডান ফায়ারসার্ভিস থেকে ১ টি ও সারাবো মর্ডান ফায়ার সার্ভিস থেকে আরও ১ ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। প্রায় সোয়া এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ারসার্ভিসের কর্মীরা।
স্থানীয়রা বলছেন অপরিকল্পিত ভাবে গোড়ে উঠা ঝুট গোডাউন দিনদিন ঝুঁকির কারণ হয়ে দাড়িয়েছে। ঝুট গোডাউন গুলোতে নেই অগ্নি নির্বাবনের যন্ত্র। নিয়মনীতির তোয়াক্কা না করে যত্রতত্র স্থানে ঝুট গোডাউন করা হচ্ছে। 
আলামিন নামে এক প্রতিবেশি বলেন,সকালে  খবর পেয়ে এসে দেখি পলাশের ঝুট গোডাউনে আগুন দাউদাউ করে জ্বলছে। গোডাউনের চতুর্পাশে বাসাবাড়ি ছিলো। যদি পিএন কম্পোজিট লিমিটেড কারখানা থেকে পানি না দিতো তাহলে আশেপাশের বাড়ি ঘর পুড়ে ছাই হয়ে যেতো। 
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ মামুন জানান, খবর পেয়ে আমাদের কোনাবাড়ি মর্ডান ফায়ার সার্ভিসসহ চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তিনি বলেন,আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানাযাবে। এ ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

Aminur / Aminur

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার