যমুনা ব্যাপারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রী ছাত্রীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
কুড়িগ্রামের উলিপুরের যমুনা ব্যাপারী পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণি ছাত্র-ছাত্রীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে । রোববার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। নানান সাজে সজ্জিত বিধায়ী ছাত্র ছাত্রীদের ফুল বরন করে নেয়া হয়। এসময় অভিভাবক ও ছাত্রছাত্রীরা করতালি দিয়ে বিধায়ীদের অভিবাদন জানায়।।
স্কুলের প্রধান শিক্ষক মোছা: মঞ্জুয়ারা বেগম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আবেগ প্রবন আলোচনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উলিপুর উপজেলা ইন্সটেক্টর লস্কর আলী, বিধায়ী ছাত্রী আফিয়া জান্নাত, অভিভাবক ইদ্রিস আলী, খাদিজা বেগম, আবেদ আলী সাবেক শিক্ষক বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান সরকার, গোড়াই রঘুরায়ের প্রধান শিক্ষক নেয়ামুল হক,স্কুলের জমিদাতা মোহাম্মদ আলী শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাপিনা নুর জান্নাতি প্রমুখ।
উপস্থিত সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও বিধায়ীদের অভিবাদন ও শুভকামনা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন সভাপতি ও স্কুলের প্রধান শিক্ষক মঞ্জুয়ারা বেগম। কবিতা আবৃত্তি নাচ গান পরিবেশন করেন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। পরে বিদ্যালয়ের পক্ষ থেকে বিধায়ী ছাত্রছাত্রীদের কে বিভিন্ন প্রজাতির গাছের চারা ও শিখন সামগ্রী বিতরণ করা হয়।
পুরো অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেবেকা বেগম ও দেবী নিতি রানী।। উক্ত অনুষ্ঠানে অত্র এলাকার নানান শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ