ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

সারাদেশের অবকাঠামো উন্নয়নে এলজিইডি অগ্রগণ্য ভূমিকা রাখছেঃ প্রধান প্রকৌশলী জাবেদ করিম


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ১-১২-২০২৫ দুপুর ৩:৩৫

 টাঙ্গাইলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী জাবেদ করিম বলেছেন, ‘এলজিইডি সারাদেশের অবকাঠামো উন্নয়নে সব সময় অগ্রগণ্য ভূমিকা রেখে চলেছে। আগামিতেও এ ধারা অব্যাহত থাকবে। প্রকল্পের অর্থায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা একটি জরুরি বিষয়। এ ক্ষেত্রে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। টাঙ্গাইল এলজিইডি ভবনে একটি আধুনিক রেস্টরুম উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘আমি টাঙ্গাইল থেকে এলজিইডিতে চাকুরির যাত্রা শুরু করেছিলাম। চাকুরির শেষ কর্মদিবসেও টাঙ্গাইলে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। টাঙ্গাইল একটি বৃহৎ জেলা- এখানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রচুর কাজ। এখানকার কর্মকর্তা-কর্মচারীরা নিরলসভাবে দায়িত্ব পালন করছে। এজন্য তাদেরকে নতুন করে কোনো নির্দেশনা দেওয়ার প্রয়োজন নেই।’ সুন্দর একটি রেস্টরুম নির্মাণ করায় টাঙ্গাইল এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামানকে তিনি ধন্যবাদ জানান। এ সময় বাংলাদেশে নিযুক্ত জাইকা (Japan International Cooperation Agency) এর প্রধান প্রতিনিধি তোমোহিদি ইচিগুচি, এলজিইডির সাপোর্টিং রুরাল ব্রিজ প্রজেক্টের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এম মিজানুর রহমান, সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ইউনিটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দা আসমা খাতুন, ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের পরিচালক মো. সানাউল হক সহ ক্ষুদ্রাকার পানি সম্পদ প্রকল্প ও জাইকার কর্মকর্তারা তাঁর সঙ্গে ছিলেন। এরআগে এলজিইডির প্রধান প্রকৌশলী জাবেদ করিম টাঙ্গাইল এলজিইডি ভবনে এসে পৌঁছলে নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান, সিনিয়র সহকারী প্রকৌশলী জাহানারা পারভীন, সহকারী প্রকৌশলী সাকিব উল হাফিজ সহ কর্মকর্তারা অতিথিদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান। পরে প্রধান প্রকৌশলী জাবেদ করিম ও বাংলাদেশে নিযুক্ত জাইকা এর প্রধান প্রতিনিধি তোমোহিদি ইচিগুচি টাঙ্গাইল এলজিইডি ভবনের আঙিনায় দুটি গাছের চারা রোপণ করেন। এ সময় টাঙ্গাইল জেলার ১২টি উপজেলার প্রকৌশলী, বিভিন্ন ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি ও এলজিইডি ভবনের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

দাউদকান্দির গোপালপুরে একজনের সুবিধায় নতুন রাস্তা! সরকারি অর্থ অপচয়ের অভিযোগ

ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন  গ্রেপ্তার। 

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের ফাঁসি ৫ জনের ১০ বছর কারাদণ্ড

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, সেই স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার আত্মসমর্পণ

জাতীয় পর্যায়ে রানার্স আপ বালক ফুটবল দলকে গণসংবর্ধনা

বারইয়ারহাট পৌর বিএনপির উদ্যোগে রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

সাহায্য চেয়ে কেমিক্যাল প্রয়োগ; শয়তানের নিঃশ্বাস চক্রের তিন সদস্য গ্রেপ্তার

বেড়ায় স্কুল ফিডিংয়ে ফাঙ্গাস পরা পাউরুটি বিতরণের অভিযোগ উঠেছে

তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

তিস্তায় পানি হ্রাসবৃদ্ধি: বন্যা আতঙ্কে লালমনিরহাটের চরাঞ্চলেট বাসিন্দারা, খোলা রয়েছে ৪৪ জলকপাট

নানা আয়োজনে কুড়িগ্রামে ৭১টিভির জন্মদিন পালন