গুরুদাসপুরের মাদক সম্রাট ভম্বু দম্পতি ইয়াবা ও হিরোইনসহ আটক
নাটোরের গুরুদাসপুরে দীর্ঘদিন ধরে আলোচিত মাদকবিরোধী অভিযান আরও এক গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করেছে। স্থানীয়ভাবে ‘মাদক সম্রাট’ নামে পরিচিত শহিদুল ইসলাম ভম্বু (৪৫) ও তাঁর স্ত্রী তানিয়া আক্তার সূর্য (৪০) পুলিশের হাতে ধরা পড়েছেন। রোববার (৩০ নেভেম্বার) রাত ৯টার দিকে উপজেলার যোগেন্দ্রনগর গ্রামে হঠাৎ করে চালানো এ বিশেষ অভিযানে পুরো এলাকায় এক প্রকার টানটান উত্তেজনা বিরাজ করে।
গোপন সংবাদের ভিত্তিতে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দুলাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল বাড়িটি ঘিরে ফেলে। পরে তল্লাশি চালিয়ে ভম্বু দম্পতিকে আটক করা হয়। এসময় তাদের সহযোগী রুবেল আলী (২৯) কেও গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানায়, তাদের তল্লাশিতে ১০৭ পিস ইয়াবা, ২৪৫ পুরিয়া হেরোইন, এবং মাদক বিক্রির ৫৬ হাজার ৫৭০ টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা এসব মাদকের পরিমাণ ও আর্থিক লেনদেনের তথ্য থেকে ধারণা করা হচ্ছে, তাদের মাধ্যমে এলাকাজুড়ে সক্রিয় একটি মাদকচক্র পরিচালিত হচ্ছিল।
এছাড়াও পুলিশি নথি অনুযায়ী, শহিদুল ইসলাম ভম্বুর বিরুদ্ধে হত্যা, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগের ২১টি মামলা রয়েছে, যার বেশিরভাগই গুরুত্বর অপরাধের শ্রেণিতে পড়ে। তাঁর স্ত্রী তানিয়া আক্তারের বিরুদ্ধেও ৯টি মাদক মামলা বিচারাধীন। পুলিশ বলছে, দীর্ঘদিন ধরেই তারা একটি সক্রিয় মাদক কারবারী নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করছিল, আর সেই নেটওয়ার্কে সহযোগী হিসেবে ছিলেন রুবেল আলী।
স্থানীয়রা বলেন, বহুদিন ধরেই যোগেন্দ্রনগর গ্রামসহ আশপাশের বেশ কয়েকটি এলাকায় এই পরিবার সম্পর্কে বিভিন্ন অভিযোগ রয়েছে। ভম্বু ও তার পরিবারের বিরুদ্ধে মাদক ব্যবসা, চুরি, এমনকি এলাকার বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত থাকার অভিযোগ বহু বছরের। মাঝে মাঝে পুলিশ গ্রেপ্তার করলেও অল্প সময়ের মধ্যেই জামিনে বেরিয়ে তারা আবার পূর্বের কর্মকান্ড শুরু করেন। যার ফলে যুবসমাজ মাদকের দিকে ঝুঁকে পড়ার আশঙ্কা বাড়ছিল। তবে এতোদিন পরে তাদের আটক হওয়ায় আমরা বেশ স্বস্তি পেয়েছি। পুলিশের এই উদ্যোগ এলাকায় নিরাপত্তাবোধ ফিরিয়ে এনেছে।”
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দুলাল হোসেন বলেন, “গুরুদাসপুরকে মাদকমুক্ত এলাকা ঘোষণা করতে আমরা ধারাবাহিক অভিযান চালাচ্ছি। যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। সামনের দিনগুলোতে মাদকের বিরুদ্ধে আরও কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি