বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজের নব-নির্মিত ৫ তলা ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন
বাগেরহাট সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজে’র নব-নির্মিত ৫ তলা ভবন হস্তান্তর ও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে খুলনা কারিগরি শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক মোঃ মিজানুর রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে ফিতা কেটে এ নতুন ভবনের শুভ উদ্বোধন করেন। উদ্বোধন ও নির্মিত ভবনের হস্থান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে ভবন হস্তান্তর করেন বাগেরহাট শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ নাফিজ আক্তার। টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মোঃ বাদশা মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন খুলনার আঞ্চলিক পরিদর্শক সুসান্ত কুমার সাহাসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ নাফিজ আক্তার বলেন, গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কারিগরি শিক্ষা অধিদপ্তরের ৬৪ টি টেকনিক্যাল স্কুল ও কলেজের সক্ষমতাবৃদ্ধি প্রকল্পের আওতায় ১০ কোটি ৩১ লাখ টাকায় সুফিয়া এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান এ নির্মান কাজ করেন।
Aminur / Aminur
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার