হোয়াটসঅ্যাপে টু স্টেপ ভেরিফিকেশন চালু করবেন যেভাবে
বিশ্বের জনপ্রিয়তম মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে। এই অ্যাপ ব্যবহার করেই ব্যক্তিগত ও অফিশিয়াল সব যোগাযোগ রাখেন অনেকেই। আর এই জন্যই নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সুরক্ষিত রাখা প্রয়োজন। এই জন্য ব্যবহার করতে পারেন টু স্টেপ ভেরিফিকেশন।
বাধ্যতামূলক না হলেও টু স্টেপ ভেরিফিকেশনের মাধ্যমে আপনি সহজেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে পারবেন। একই সঙ্গে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের মাধ্যমে নিজের ইমেল যুক্ত করুন। এর ফলে কোন কারণে নিজের অ্যাকাউন্টের পিন ভুলে গেলে তা রিকভার করতে পারবেন। হোয়াটসঅ্যাপ ছাড়াও ফেসবুক, ইন্সটাগ্রাম ও গুগল অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতেও ব্যবহার করুন টু স্টেপ ভেরিফিকেশন।
যেভাবে করবেন
নিজের ফোনে হোয়াটসঅ্যাপ ওপেন করুন।
ডান দিকে উপরে থ্রি ডট মেনু সিলেক্ট করুন।
এবার অ্যাকাউন্ট সিলেক্ট করে হোয়াটসঅ্যাপে এনেবল করে দিন।
এখানে ৬ ডিজিট পিন দিতে হবে।
চাইলে নিজের ইমেল হোয়াটসঅ্যাপের সঙ্গে সংযুক্ত করতে পারেন।
এবার 'নেক্সট’ সিলেক্ট করুন।
ইমেল কনফার্ম করে 'সেভ’ করে দিন।
হোয়াটসঅ্যাপের টু স্টেপ ভেরিফিকেশন করটা সুরক্ষিত?
হোয়াটসঅ্যাপের টু স্টেপ ভেরিফিকেশন আপনাকে সুরক্ষার একটি অতিরিক্ত স্তর দেবে। ফলে কারও কাছে আপনার নম্বরে আসা লগ ইন ওটিপি থাকলেই সে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন না।
কখন পিন প্রয়োজন হবে?
লগ ইনের সময় ছাড়াও প্রত্যেক ৭ দিন অন্তর আপনার কাছে পিন চাইবে হোয়াটসঅ্যাপ।
পিন ভুলে গেলে কী করবেন?
হোয়াটসঅ্যাপ ওপেন করুন।
এবার ফরগট পিন সিলেক্ট করে সেন্ড ইমেল সিলেক্ট করুন।
এবার ইমেলে কনফার্ম সিলেক্ট করুন।
সব শেষ হোয়াটসঅ্যাপে 'ফরগট পিন' সিলেক্ট করে 'রিসেট' করুন।
প্রীতি / প্রীতি
IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়
‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন
অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ
ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক
একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই
প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের
শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা
ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!
স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা
চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি
শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা