ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

জলবায়ু অভিবাসন নিয়ে কুড়িগ্রামে আঞ্চলিক যুব সংলাপ অনুষ্ঠিত


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২-১২-২০২৫ দুপুর ২:২০

কুড়িগ্রামে জলবায়ু অভিবাসন মোকাবিলায় স্থানীয় পর্যায়ে টেকসই সমাধানের পথ খুঁজে বের করতে অনুষ্ঠিত হয়েছে জলবায়ু অভিবাসন বিষয়ক আঞ্চলিক যুব সংলাপ। সোমবার (২ ডিসেম্বর) খলিলগঞ্জের অভিনন্দন কনভেনশন সেন্টারে এ সংলাপের আয়োজন করে সুইজারল্যান্ড সরকারের উন্নয়ন সহযোগী সংস্থা হেলভেটাস বাংলাদেশ। সহায়তায় ছিল অ্যাক্সেস প্রকল্প, যা বাস্তবায়ন করছে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)।
দিনব্যাপী এই সংলাপে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর যুব প্রতিনিধিরা অংশ নেন। তারা স্থানীয় পর্যায়ে অভিযোজন কার্যক্রম, নদী ভাঙন ও বন্যা মোকাবিলা, আবাসন সংকট, কর্মসংস্থান সৃষ্টি এবং জলবায়ু অভিবাসীদের অধিকার সুরক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সুপারিশ উপস্থাপন করেন। অংশগ্রহণকারীরা স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অবিলম্বে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সোহেলী পারভীন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক আবু মো: মনিরুজ্জামান, জেলা তথ্য অফিসার শাহজাহান আলী, টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রাশেদুল ইসলাম, ইন্সট্রাক্টর তাজউদ্দীন, অতিরিক্ত যুব উন্নয়ন কর্মকর্তা আজগর আলী, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা সরকার প্রমুখ।
আয়োজকদের মতে, উত্তরাঞ্চল বিশেষ করে কুড়িগ্রাম জেলার নদী ভাঙন ও চরম আবহাওয়াজনিত দুর্যোগে অভ্যন্তরীণ অভিবাসন উদ্বেগজনক হারে বাড়ছে। এ পরিস্থিতিতে যুবসমাজকে সচেতন করা এবং সমাধান প্রক্রিয়ায় যুক্ত করা অত্যন্ত জরুরি।
জলবায়ু অভিবাসন বিষয়ক আঞ্চলিক যুব সংলাপে নাগেশ্বরী, উলিপুর এবং কুড়িগ্রাম সদর উপজেলার ৯টি ইউনিয়নের তরুণ-তরুণী অংশ গ্রহণ করে।

এমএসএম / এমএসএম

ধামইরহাটে প্রধানমন্ত্রী’র নির্দেশক্রমে অসুস্থ যুবদল নেতাকে চিকিৎসা সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আখরাজুল ইসলাম

ধামইরহাটে উৎসবমূখর পরিবেশে কারাম উৎসব উদযাপন

প্রশাসনিক অযুহাতে লালমনিরহাটে নির্মাণ শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা পণ্ড

কুতুবদিয়ায় আদালতের ১৪৪ ধারা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ: রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

মুরাদনগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, সাবেক ইউপি সদস্যসহ আহত ৫

কাউনিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কালিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

পেকুয়ায় স্বর্ণের দোকানে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক কর্মচারী

ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, ছড়িয়ে পড়েছে ভিডিও

দাউদকান্দিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতায় গুরুত্ব

পত্নীতলায় বিষ প্রয়োগে ২ একর জমির ধান নষ্টের অভিযোগ

বকশীগঞ্জে ভিডিও ধারণে নিষেধ করায় পরিবারের ওপর হামলা, শিক্ষার্থীসহ আহত ৭

দুমকীতে ইসলামী আন্দোলনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর তালিকা প্রকাশ