ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

তিন দিনের নির্বাচনী সফরে নিজ এলাকায় আসছে গণধিকার পরিষদের চেয়ারম্যান নুরুল হক নূর


মোস্তফা কামাল খান (গলাচিপা) photo মোস্তফা কামাল খান (গলাচিপা)
প্রকাশিত: ২-১২-২০২৫ দুপুর ৩:৫

ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর আগামীকাল (৩ ডিসেম্বর) তাঁর নির্বাচনী এলাকায় তিন দিনের সফরে আসছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সফরকালে তিনি ব্যাপক জনসংযোগ, মতবিনিময় ও সামাজিক কার্যক্রমে অংশ নেবেন।

সকালেই তিনি নির্বাচনী এলাকায় পৌঁছাবেন। এরপর বিভিন্ন ইউনিয়ন, গ্রাম ও গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়, পথসভা ও উঠান বৈঠকে যোগ দেবেন। এ সময় তিনি স্থানীয় জনগণের সমস্যা, অভিযোগ ও উন্নয়নসংক্রান্ত নানা বিষয় সরাসরি শুনবেন বলে জানিয়েছেন দলীয় নেতারা।

সফরের দ্বিতীয় দিন নুরুল হক নুর স্থানীয় বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশ নেবেন। বিশেষ করে নতুন প্রজন্মের তরুণদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা-সচেতনতা এবং স্থানীয় উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করার কথা রয়েছে। এছাড়া এলাকার ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।

তৃতীয় দিন তিনি কয়েকটি গণসংযোগ কর্মসূচিতে অংশ নেবেন এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করবেন। এ সফরকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের মধ্যেও দেখা গেছে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা।

দলীয় নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন পর নুরুল হক নুরের নির্বাচনী এলাকায় আগমনকে কেন্দ্র করে এলাকাজুড়ে কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা যাচ্ছে। অনেকেই আশা করছেন, তাঁর এই সফর স্থানীয় রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে নতুন গতি আসবে।

নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে ইতোমধ্যে ব্যানার–ফেস্টুনসহ স্বাগত প্রস্তুতি নেওয়া হয়েছে। সর্বস্তরের মানুষ তাকে স্বাগত জানাতে উদগ্রীব হয়ে আছে।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার