ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ৩-১২-২০২৫ দুপুর ২:১২

কুড়িগ্রামে মেডিকেল টেকনোলজিস্ট (সকল) ও ডিপ্লোমা ফার্মাসিস্টদের ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে ‘মেডিকেল টেকনোলজিস্ট ও ডিপ্লোমা ফার্মাসিস্ট ১০ গ্রেড বাস্তবায়ন পরিষদ’-এর জেলা শাখা।
বুধবার (৩ ডিসেম্বর) সকালে নিজ নিজ কর্মস্থলে কর্মবিরতি দিয়ে তারা কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।
কর্মবিরতির ফলে রোগী ও স্বজনদের ভোগান্তি চরমে পৌঁছায়। বিশেষ করে পরীক্ষা-নিরীক্ষা বন্ধ থাকায় অনেকেই বিপাকে পড়েন। পাশাপাশি ফ্রি ওষুধ নিতে আসা অসহায় রোগীদেরও ভিড় লক্ষ্য করা যায়।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট হাফিজুর রহমান, আরিফুল ইসলাম আরিফ, এরশাদ আলী, রোকনুজ্জামান সরকার রোকন, পরিবার পরিকল্পনার ফার্মাসিস্ট রাসেল অভি, ফার্মাসিস্ট আসাদুজ্জামান শামীম, মমিনুল ইসলাম প্রমুখ।
বক্তারা জানান, দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও সমশিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ডিপ্লোমা প্রকৌশলী, নার্স ও কৃষিবিদদের মতো ১০ম গ্রেডে উন্নীত করা হয়নি তাদের। তাদের অভিযোগ, বারবার কাগজ যাচাই-বাছাই ও দাপ্তরিক জটিলতার কারণে ন্যায্য দাবিটি বছরের পর বছর আটকে আছে। দ্রুত ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানিয়ে বক্তারা বলেন, আজ অর্ধদিবস কর্মবিরতি চলছে; দাবিতে অগ্রগতি না হলে আগামীকাল থেকে লাগাতার ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করা হবে।
এদিকে উলিপুর থেকে শিশু সন্তানের চিকিৎসা নিতে আসা আব্দুস সাত্তার বলেন, “সকালে এসে ডাক্তারের সাক্ষাৎ পেয়েছি। ডাক্তার আমার শিশুর রক্ত ও সর্দিসহ কয়েকটি পরীক্ষা দিয়েছেন। কিন্তু পরীক্ষা করাতে এসে দেখি কর্মবিরতি চলছে। আমি গরিব মানুষ, বাইরে পরীক্ষা করাতে গেলে অনেক খরচ পড়ে। তাদের দাবি যদি ন্যায্য হয়ে থাকে, সরকার দ্রুত মেনে নিক। তারা কাজে ফিরলে আমাদের মতো গরিব রোগীদের ভোগান্তিও কমবে।”

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার