টাঙ্গাইলে মক্কা টাওয়ার'সহ অসংখ্য প্ল্যানবিহীন ভবন নির্মাণে প্রতিবেশীদের ভোগান্তি
টাঙ্গাইল পৌরসভার বিশ্বাস বেতকা এলাকার ঘটকবাড়ি সড়কে বহুতল ভবন মক্কা টাওয়ার'সহ অন্যান্য অনুমোদনহীন বহুতল ভবন নির্মাণকে কেন্দ্র করে চরম ভোগান্তিতে পড়েছে প্রতিবেশীরা। যথাযথ প্ল্যান, অনুমোদন ও রাস্তার নিরাপত্তা ব্যবস্থা ছাড়া ভবন নির্মাণ করায় ওই এলাকায় তৈরি হয়েছে ক্ষোভ দুর্ঘটনার আশংকা।
স্থানীয় বাসিন্দা সারোয়ার আলম টাঙ্গাইল পৌরসভায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, আব্দুল মান্নান ও তার সহযোগীরা ‘মক্কা টাওয়ার’ নামের বহুতল ভবন নির্মাণ করায় প্রতিদিন শতাধিক মানুষ ভোগান্তিতে পরছেন। তিনি বলেন, “ভবন নির্মাণের কারণে আমার বাড়ির সামনের মূল রাস্তা বন্ধ করে দিয়েছে। ভাড়াটিয়াদের যাতায়াতেও সমস্যা হচ্ছে। প্রতিদিনই প্রচণ্ড শব্দদূষণ, বালু ইটের স্তূপ ও কাঁদামাটিতে হাঁটা দায় হয়ে গেছে। এদিকে আরেক বাসিন্দা সাহানা আক্তার বেবিও পৌরসভায় লিখিত অভিযাগ করেছেন। তিনি জানান,“এই ভবন নির্মাণের কারণে দিনের পর দিন রাস্তায় যাওয়া যায় না। বিশেষ করে স্কুল-কলেজ পড়ুয়া ছেলেমেয়েরা বিপাকে পড়ে। বালু খোয়ার ধুলায় ঘরের দরজা জানালা পর্যন্ত খুলে রাখা যায় না। এলাকাবাসীর আরও অভিযোগ, বহুতল ভবনটির কোনো অনুমোদিত নকশা নেই, নির্মাণ সামগ্রী পুরো রাস্তাজুড়ে ফেলে রাখা হয়, নিরাপত্তামূলক বেষ্টনী না থাকায় দুর্ঘটনা ঘটার ঝুঁকি সর্বদাই থাকে, জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স বা গাড়ি রাস্তা দিয়ে চলাচল করতে পারে না। এবং পায়ে হেটেও যাওয়ার রাস্তা নেই। স্থানীয়রা বলেন, এভাবে পরিকল্পনাহীনভাবে বহুতল ভবন নির্মাণ হলে ভবিষ্যতে বড় ধরনের বিপদ ঘটতে পারে। রাস্তা বন্ধ করে ভবন নির্মাণ করা আইনগতভাবেও অপরাধ। আমরা পৌরসভায় লিখিত অভিযোগ করেও এর কোন প্রতিকার পাচ্ছি না। এ বিষয়ে জানতে টাঙ্গাইল পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে। বহুতলভবন নির্মাণকারী আব্দুল মান্নান ও ইউসুফের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তাদের পাওয়া যায়নি। ভুক্তভোগীরা ভূমিকম্প 'সহ মারাত্মক দুর্ঘটনা এড়াতে পৌরসভার সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ এবং ভবন নির্মাণের অনুমোদন যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা
পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত