বাগেরহাটের বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জমায়েতে দোয়া মাহফিল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারর্পাসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাগেরহাটের ষাটগম্ভুজ ইউপি মাঠে মিলাদ ও দোয়া মাহফিল করা হয়েছে। বাগেরহাট জেলা সদরের বিএনপি দলীয় সাবেক জনপ্রিয় এমপি এমএ এইচ সেলিম সমর্থকদের আয়োজনে বুধবার দুপুরে খানজান আলী মাজার মাঠে এ কোরান খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ দোয়া অনুষ্ঠানে মাদ্রাসা শিক্ষার্থী, নেতাকর্মী ও সর্ব সাধারনদের অংশগ্রহণে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম। তার সাথে সার্বিক সহযোগিতা করেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, মেহেবুবুল হক কিশোর, সাবেক সংগঠনিক সম্পাদক ও রেডক্রিসেন্ট সোসাইটির সাধারন সম্পাদক মাহাবুবুর রহমান টুটুলসহ বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। দোয়া মাহফিলের পূর্বে সকাল ১০টা থেকে দুপুর ১টা পযন্ত মাদ্রাসার শিক্ষার্থীরা কোরান খতম করে। বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলে হাজার হাজার মানুষ অংশগ্রহন করেন।
Aminur / Aminur
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার