ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ঘোড়াঘাটে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন


মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট photo মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট
প্রকাশিত: ৪-১২-২০২৫ দুপুর ২:২৬

দিনাজপুরের ঘোড়াঘাটে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা চত্বরের সামনে সরকারি কর্মচারী কল্যাণ সমিতি ঘোড়াঘাটের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন দপ্তরের শতাধিক সরকারি কর্মচারী অংশ নেন।

মানববন্ধনে সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ মোহাম্মদ আবদুর রেজা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা আর্থিক বৈষম্য, মূল্যস্ফীতি ও বর্তমান বাজার পরিস্থিতির চাপে ন্যায্য বেতনের অভাবে কষ্ট করে জীবনযাপন করছেন। তাই দ্রুত নবম পে-স্কেল বাস্তবায়ন এখন সময়ের দাবি। বক্তারা আরও বলেন, সরকারি কর্মচারীদের বেতন কাঠামো যুগোপযোগী না হলে কর্মপরিবেশ ও সেবার মানও বাধাগ্রস্ত হবে।

মানববন্ধনে অন্যান্য নেতৃবৃন্দ জানান, শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে নিজেদের দাবি জানানোই তাদের লক্ষ্য। তারা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান। তারা আরও বলেন, দাবি পূরণ না হলে তারা ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার পরিকল্পনা করছে। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠান প্রতিনিধি এবং সাধারণ কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শেষে উপজেলা নির্বাহী অফিসার রুবানা তানজিনের হাতে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার