ঢাকা রবিবার, ২১ জুন, ২০২৬

কুড়িগ্রাম সদর উপজেলায় জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের মতবিনিময়


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ৪-১২-২০২৫ দুপুর ৩:৩৬

কুড়িগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অন্নপূর্ণা দেবনাথের সাথে কুড়িগ্রাম সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, সুশীল সমাজ, রাজনৈতিক দলগুলোর নেতা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন নিজ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার ইসমাইল হোসেন।
সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলামের সঞ্চালনায় উপজেলা কৃষি কর্মকর্তা নাহিদা আফরিন ও উপজেলা নির্বাচন কর্মকর্তা রুকাইয়া পারভীনের পৃথক দু’টি পাওয়ার পয়েন্ট উপস্থাপনায় উপজেলার সার্বিক পরিস্থিতি তুলে ধরেন।  
পরে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক মাহবুবার রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রব, কুড়িগ্রাম থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ, এনসিপির উপজেলা প্রধান সমন্বয়কারী রাজু আহমেদ রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন, আহত জুলাই যোদ্ধা আরিফুল ইসলাম, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, ভোগডাঙ্গা হিন্দু, বৌদ্ধ ও খৃষ্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন অঙ্গীকারাবদ্ধ। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রয়োজন।”
তিনি আরও বলেন, কুড়িগ্রামের দারিদ্র্যবিমোচন, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগসহ সার্বিক উন্নয়নে জেলা প্রশাসনের অধীনস্থ সব দপ্তরকে সমন্বিতভাবে এবং দক্ষতার সঙ্গে কাজ করা, উন্নয়ন ও জনসেবার মানোন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার জন্য আহ্বান জানান তিনি।
সভায় আগত মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান প্রধানগণ কুড়িগ্রাম সদর উপজেলার সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতামত উপস্থাপন করেন।

এমএসএম / এমএসএম

দাউদকান্দির গোপালপুরে একজনের সুবিধায় নতুন রাস্তা! সরকারি অর্থ অপচয়ের অভিযোগ

ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন  গ্রেপ্তার। 

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের ফাঁসি ৫ জনের ১০ বছর কারাদণ্ড

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, সেই স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার আত্মসমর্পণ

জাতীয় পর্যায়ে রানার্স আপ বালক ফুটবল দলকে গণসংবর্ধনা

বারইয়ারহাট পৌর বিএনপির উদ্যোগে রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

সাহায্য চেয়ে কেমিক্যাল প্রয়োগ; শয়তানের নিঃশ্বাস চক্রের তিন সদস্য গ্রেপ্তার

বেড়ায় স্কুল ফিডিংয়ে ফাঙ্গাস পরা পাউরুটি বিতরণের অভিযোগ উঠেছে

তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

তিস্তায় পানি হ্রাসবৃদ্ধি: বন্যা আতঙ্কে লালমনিরহাটের চরাঞ্চলেট বাসিন্দারা, খোলা রয়েছে ৪৪ জলকপাট

নানা আয়োজনে কুড়িগ্রামে ৭১টিভির জন্মদিন পালন