কুড়িগ্রামে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধ দিবস কর্মবিরতি
কুড়িগ্রামে সকল মেডিকেল টেকনোলজিস্ট ও ডিপ্লোমা ফার্মাসিস্টদের ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করছে জেলা মেডিকেল টেকনোলজিস্ট ও ডিপ্লোমা ফার্মাসিস্ট ১০ গ্রেড বাস্তবায়ন পরিষদ।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে নিজ নিজ কর্মস্থলে কর্মবিরতি দিয়ে তারা কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের সামনে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন।
কর্মবিরতির ফলে দূর-দূরান্ত থেকে আসা রোগী ও স্বজনরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পরে। বিশেষ করে রোগ পরীক্ষা-নিরীক্ষা বন্ধ থাকায় অনেকেই বিপাকে পরেন। পাশাপাশি বিনামূল্যে ঔষধ নিতে আসা অসহায় রোগীদেরও ভিড় লক্ষ্য করা যায়।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট হাফিজুর রহমান, আরিফুল ইসলাম আরিফ, এরশাদ আলী, রোকনুজ্জামান সরকার রোকন, পরিবার পরিকল্পনার ফার্মাসিস্ট রাসেল অভি, ফার্মাসিস্ট আসাদুজ্জামান শামীম, মমিনুল ইসলাম প্রমুখ।
বক্তারা জানান, দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও সমশিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ডিপ্লোমা প্রকৌশলী, নার্স ও কৃষিবিদদের মতো ১০ম গ্রেডে উন্নীত করা হয়নি তাদের। তাদের অভিযোগ, বারবার কাগজ যাচাই-বাছাই ও দাপ্তরিক জটিলতার কারণে ন্যায্য দাবিটি বছরের পর বছর আটকে আছে।
দ্রুত ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানিয়ে বক্তারা বলেন, আজ অর্ধদিবস কর্মবিরতি চলছে; দাবিতে অগ্রগতি না হওয়া পর্যন্ত লাগাতার কর্মবিরতিসহ অন্যান্য কর্মসূচি পালন করা হবে।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ