গলাচিপায় তরমুজ চাড়া ও ক্ষেতে পানি দিয়ে লাখ লাখ টাকার ক্ষতির অভিযোগ
পটুয়াখালীর গলাচিপায় তরমুজ চাড়া ও চাষাবাদ ক্ষেতে সেচের মাধ্যমে পানি দিয়ে লাখ লাখ টাকার ক্ষতি হওয়ায় আইনগত ব্যবস্থা গ্রহণে গলাচিপা থানায় লিখিত অভিযোগ। বৃহস্পতিবার ৪ নভেম্বর ২০২৫ উপজেলার ডাকুয়ার ৫ নম্বর ওয়ার্ডের সি-ডাকুয়া গ্রামে কামাল হাওলাদারের তরমুজ ক্ষেতে এ ঘটনা ঘটে। এ বিষয়ে কামাল হাওলাদারের ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী মোসা. ঝুমুর বেগম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। বিবাদীরা একই গ্রামের মন্নান হাওলাদারের ছেলে বেল্লাল, দেলোয়ার, আরিফ, ইমাম, মৃত আহসান হাওলাদারের ছেলে মন্নান হাওলাদার, মন্নান হাওলাদারের মেয়ে আসমা বেগম ও দেলোয়ার হাওলাদারের ছেলে তসলিম হাওলাদারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদীরা বুধবার দিবাগত রাতে সেচ মেশিন দিয়ে তরমুজ ক্ষেতে পানি দিয়ে ডুবিয়ে ক্ষেত নষ্ট করে দেয় ও বিষাক্ত ঔষধ প্রয়োগ করে তরমুজ চাড়া নষ্ট করে দেয়। এতে করে তাদের লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয়ে কামাল হাওলাদার জানান, মন্নান হাওলাদার তার নিজ জমি একই গ্রামের মৃত আলী আকবর খানের ছেলে মো. জহির খান এর নিকট কট কবলা হিসেবে জমি বন্ধক রাখে। সেই জমি জহির খানের কাছ থেকে এক বছরের জন্য ৬০ হাজার টাকা দিয়ে তরমুজ চাষাবাদের জন্য তিনি নিজে ক্রয় করেন। গ্রামের নিয়মানুসারে কোন জমি কট কবলা বা একসনা বন্ধক রাখা হলে বাংলা হিসাব অনুযায়ী বৈশাখ থেকে পরবর্তী চৈত্র মাস পর্যন্ত থাকবে। কিন্তু হঠাৎ করে মন্নান হাওলাদার কোন নিয়মকানুন না মেনে সেই জমি বন্ধকীমুক্ত করার জন্য তৎপরতা শুরু করে। এ বিষয়টি নিষ্পত্তির জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মিলে ৪ তারিখ সন্ধ্যায় শালিস বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু তার পূর্বেই রাতের আঁধারে তরমুজ ক্ষেতে পানি দিয়ে ক্ষেত নষ্ট ও তরমুজ চাড়ায় বিষপ্রয়োগ করে তার কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।
উক্ত বিষয়ে মন্নান হাওলাদার এর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার সাথে যোগাযোগ করার সম্ভবপর হয়নি।
গলাচিপা থানায় অভিযোগের বিষয়ে থানা অফিসার ইনচার্জ মো. আসাদুর রহমান জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।গলাচিপায় তরমুজ চাড়া ও ক্ষেতে পানি দিয়ে লাখ লাখ টাকার ক্ষতির অভিযোগ
জসিম উদ্দিন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় তরমুজ চাড়া ও চাষাবাদ ক্ষেতে সেচের মাধ্যমে পানি দিয়ে লাখ লাখ টাকার ক্ষতি হওয়ায় আইনগত ব্যবস্থা গ্রহণে গলাচিপা থানায় লিখিত অভিযোগ। বৃহস্পতিবার ৪ নভেম্বর ২০২৫ উপজেলার ডাকুয়ার ৫ নম্বর ওয়ার্ডের সি-ডাকুয়া গ্রামে কামাল হাওলাদারের তরমুজ ক্ষেতে এ ঘটনা ঘটে। এ বিষয়ে কামাল হাওলাদারের ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী মোসা. ঝুমুর বেগম বাদী হয়ে, বিবাদীরা একই গ্রামের মন্নান হাওলাদারের ছেলে বেল্লাল, দেলোয়ার, আরিফ, ইমাম, মৃত আহসান হাওলাদারের ছেলে মন্নান হাওলাদার, মন্নান হাওলাদারের স্ত্রী আসমা বেগম ও দেলোয়ার হাওলাদারের ছেলে তসলিম হাওলাদারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদীরা বুধবার দিবাগত রাতে সেচ মেশিন দিয়ে তরমুজ ক্ষেতে পানি দিয়ে ডুবিয়ে ক্ষেত নষ্ট করে দেয় ও বিষাক্ত ঔষধ প্রয়োগ করে তরমুজ চাড়া নষ্ট করে দেয়। এতে করে তাদের লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয়ে কামাল হাওলাদার জানান, মন্নান হাওলাদার তার নিজ জমি একই গ্রামের মৃত আলী আকবর খানের ছেলে মো. জহির খান এর নিকট কট কবলা হিসেবে জমি বন্ধক রাখে। সেই জমি জহির খানের কাছ থেকে এক বছরের জন্য ৬০ হাজার টাকা দিয়ে তরমুজ চাষাবাদের জন্য তিনি নিজে ক্রয় করেন। গ্রামের নিয়মানুসারে কোন জমি কট কবলা বা একসনা বন্ধক রাখা হলে বাংলা হিসাব অনুযায়ী বৈশাখ থেকে পরবর্তী চৈত্র মাস পর্যন্ত থাকবে। কিন্তু হঠাৎ করে মন্নান হাওলাদার কোন নিয়মকানুন না মেনে সেই জমি বন্ধকীমুক্ত করার জন্য তৎপরতা শুরু করে। এ বিষয়টি নিষ্পত্তির জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মিলে ৪ তারিখ সন্ধ্যায় শালিস বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু তার পূর্বেই রাতের আঁধারে তরমুজ ক্ষেতে পানি দিয়ে ক্ষেত নষ্ট ও তরমুজ চাড়ায় বিষপ্রয়োগ করে তার কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।
উক্ত বিষয়ে মন্নান হাওলাদার এর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার সাথে যোগাযোগ করার সম্ভবপর হয়নি।
গলাচিপা থানায় অভিযোগের বিষয়ে থানা অফিসার ইনচার্জ মো. আসাদুর রহমান জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
দাউদকান্দির গোপালপুরে একজনের সুবিধায় নতুন রাস্তা! সরকারি অর্থ অপচয়ের অভিযোগ
ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার।
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের ফাঁসি ৫ জনের ১০ বছর কারাদণ্ড
১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, সেই স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার আত্মসমর্পণ
জাতীয় পর্যায়ে রানার্স আপ বালক ফুটবল দলকে গণসংবর্ধনা
বারইয়ারহাট পৌর বিএনপির উদ্যোগে রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা
সাহায্য চেয়ে কেমিক্যাল প্রয়োগ; শয়তানের নিঃশ্বাস চক্রের তিন সদস্য গ্রেপ্তার
বেড়ায় স্কুল ফিডিংয়ে ফাঙ্গাস পরা পাউরুটি বিতরণের অভিযোগ উঠেছে
তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন
তিস্তায় পানি হ্রাসবৃদ্ধি: বন্যা আতঙ্কে লালমনিরহাটের চরাঞ্চলেট বাসিন্দারা, খোলা রয়েছে ৪৪ জলকপাট