ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

কেপিআইতে অনুষ্ঠিত হয়েছে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন প্রোগ্রাম


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ৬-১২-২০২৫ দুপুর ১১:৪৭

খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন ২০২৫-এর আঞ্চলিক পর্ব। দেশের কারিগরি শিক্ষাকে দক্ষতার নতুন উচ্চতায় নিয়ে যেতে আয়োজিত এ প্রতিযোগিতায় খুলনা অঞ্চলের ২৯টি প্রতিষ্ঠানের ২৬১ জন শিক্ষার্থী অংশ নেন।
শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে দিনব্যাপী এই প্রতিযোগিতা শুরু হয়।
এবারের আঞ্চলিক পর্বে প্রদর্শিত হয় ৮৭টি উদ্ভাবনী প্রকল্প। সেখান থেকে সেরা ৭টি প্রকল্পকে আগামী ২৭ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় পর্বের জন্য মনোনীত করা হবে।
প্রতিযোগিতার প্রধান অতিথি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন,
"অর্থনৈতিক রূপান্তরের জন্য দক্ষ মানবসম্পদ গড়ে তোলার কোনো বিকল্প নেই। এই ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে বড় ভূমিকা রাখবে।"
খুলনা জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকারের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোঃ নুরুন্নবী মোল্লা।
কারিগরি শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নাধীন ASSET প্রকল্প এ প্রতিযোগিতার আয়োজন করে। জাতীয় পর্বে দেশব্যাপী মোট ৫০টি নির্বাচিত উদ্ভাবনী প্রকল্প প্রতিদ্বন্দ্বিতা করবে। চূড়ান্ত পর্বে বিজয়ী তিনটি প্রকল্পকে প্রদান করা হবে আকর্ষণীয় পুরস্কার।

Aminur / Aminur

ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭

বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার

ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা

শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন

ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

‎লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা

বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা

জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান

রায়গঞ্জে র‍্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী

বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা

‎সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’