ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

মাথার ওপর ছাদ নেই, গাছতলায় ক্লাস করছে রাজবাড়ীর চরসিলিমপুর সঃ প্রাঃ বিদ্যালয়ের শিক্ষার্থীরা


সোহাগ মিয়া, গোয়ালন্দ photo সোহাগ মিয়া, গোয়ালন্দ
প্রকাশিত: ২৯-৯-২০২১ দুপুর ১:৪

রাজবাড়ী সদর উপজেলার চরসিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন গত শুক্রবার পদ্মা নদীতে বিলীন হয়েছে। কোনো বিকল্প ব্যবস্থা না থাকায় শিক্ষার্থীদের ক্লাস চলছে গাছের নিচে। বিদ্যালয়টি স্থাপিত হয় ১৯৮৯ সালে৷ প্রথম দফায় একবার স্কুলটি ভাঙনের শিকার হয়। পরবর্তীতে চরসিলিমপুর এলাকায় স্থানান্তর করা হয়৷ এবার আবার ভাঙনের শিকার হলো স্কুলটি।

সরজমিন দেখা যায়, বিদ্যালয়টির অর্ধেক পদ্মা নদীতে ধ্বংসস্তূপের মতো পড়ে আছে। সেখান থেকে একটু দূরে খোলা আকাশের নিচে চলছে পাঠদান। প্রচণ্ড গরমে শিক্ষকরা কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান করছেন।

পঞ্চম শ্রেণির ছাত্রী আয়শা খাতুন জানায়, আমাদের স্কুলটি কিছুদিন আগে নদীতে ভেঙে গেছে। এজন্য গাছতলায় ক্লাস করতে হচ্ছে। এখানে ক্লাস করতে খুব কষ্ট হয়। বৃষ্টি হলে বই-খাতা ভিজে যায়। আসা-যাওয়ায় অনেক কষ্ট হয়। এছাড়া বিভিন্ন সমস্যা হয় এই গাছতলায় ক্লাস করতে। 

সহকারী শিক্ষক আনছার আলী বলেন, আমরা আপাতত গাছের তলায় ক্লাস নিচ্ছি। স্কুল তৈরি হচ্ছে, সেটা কমপ্লিট হলে সেখানে ক্লাস করাতে পারব। তিনি আরো বলেন, এই স্কুলে এখন মোট ১০৮ জন ছাত্র-ছাত্রী আছে। এখানকার রাস্তাঘাটের অবস্থা ভালো নয়। দূর থেকে আসা-যাওয়ায় খুব কষ্ট হয়। বৃষ্টি হলে আরো সমস্যা। একমাত্র যোগাযোগের রাস্তা বর্ষার সময় তলিয়ে যায়। এখন বাঁশের সাঁকো দিয়ে চলাচল করতে হচ্ছে।

প্রধান শিক্ষক ঈমান আলী ফকির বলেন, নদীভাঙনে আমাদের স্কুলটি বিলীন হয়ে গেছে। সে সময় কিছু আসবাবপত্র সরিয়ে নিতে পেরেছি। একটি টিনের ঘর ছিল সেটা ভেঙে স্থানীয় একজনের জায়গায় ঘর করা হচ্ছে। সেটা কমপ্লিট হলে সেখানে ক্লাস করতে পারব। এখন  অনেকটা কাজ হয়ে গেছে। পাশাপাশি গাছের তলায় ক্লাস নেয়া হচ্ছে। টিনশেডের ঘরটি দুটি রুমের। ঘরটি ছোট হওয়ায় ১০৮ জন ছাত্র-ছাত্রী ক্লাস করতে পারবে কিনা- প্রশ্ন করলে তিনি বলেন, বর্তমান রুটিন হিসেবে সমস্যা হবে না। 

রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাওমি মো. সায়েম বলেন, নদীতে বিদ্যালয়টি ভেঙে যাওয়ায় পাশেই অস্থায়ী পুনঃনির্মাণের কাজ চলছে। টিনের ঘরটি নির্মাণ হয়ে গেলে সেখানে ছাত্র-ছাত্রীরা ক্লাস করতে পারবে৷

এমএসএম / জামান

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাণীশংকৈলের লেহেম্বা ইউনিয়নে মহিলা সার ডিলার মিথিলা নিয়োগ পাওয়ায় কৃষকরা খুশি

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ট্যালকম পাউডার চালান আটক

গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন