ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

সেই দৃশ্যে অভিনয় ছিল লজ্জার— সৌদি উৎসবে মার্কিন নায়িকা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৭-১২-২০২৫ দুপুর ১১:২৬

হলিউড অভিনেত্রী জেসিকা আলবা তার ক্যারিয়ারের অন্যতম কঠিন একটি দৃশ্যে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন। ২০০৫ সালের সুপারহিরো সিনেমা ‘ফ্যান্টাস্টিক ফোর’-এ একটি নগ্ন দৃশ্যে অভিনয় করতে হয়েছিল তাকে, যা নিয়ে আগে থেকেই অস্বস্তিতে ছিলেন অভিনেত্রী। দৃশ্যটিকে তিনি ‘ভীষণ অপমানজনক’ বলে বর্ণনা করেছেন। 
গত শুক্রবার সৌদি আরবে আয়োজিত রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে উপস্থিত হয়ে ৪৪ বছর বয়সী ‘সিন সিটি’ তারকা জেসিকা আলবা তার অভিনয় জীবনের এই অভিজ্ঞতার কথা জানান। নিউ ইয়র্ক পোস্টের বরাতে জানা যায়, ‘ফ্যান্টাস্টিক ফোর’ সিনেমার নগ্ন দৃশ্যে অভিনয় প্রসঙ্গে এই নায়িকা বলেন, ‘আমি ভেবেছিলাম এটা জঘন্য। বাস্তব জীবনে এটি খুব অপমানজনক ছিল।’
আলবা আরও বলেন, ‘আমি বেশ রক্ষণশীল পরিবারে বড় হয়েছি, আর আমিও যথেষ্ট লাজুক প্রকৃতির মানুষ। দৃশ্যটির জন্য আমি সপ্তাহ ধরে ভীত ছিলাম। সেই দিনগুলো থেকে আমার এখনও অনেক ধাক্কা লেগে আছে।’
সিনেমাটির ওই দৃশ্যে দেখা যায়, জেসিকা আলবার চরিত্র ‘সু স্টর্ম’ তার নতুন অদৃশ্য হওয়ার ক্ষমতা ব্যবহার করে পুলিশের ব্যারিকেড পার হওয়ার চেষ্টা করেন। কিন্তু পোশাক খোলার মাঝপথে তিনি দৃশ্যমান হয়ে যান এবং বহু দর্শকের সামনে তাকে নগ্ন অবস্থায় দেখা যায়।
‘ফ্যান্টাস্টিক ফোর’-এ জেসিকা আলবা ছিলেন চারজনের দলের একমাত্র নারী সদস্য। অন্য তিন সদস্যের ভূমিকায় ছিলেন ক্রিস ইভান্স, মাইকেল চিকলিস এবং লোয়ান গ্রাফাড। ড. ডুম নামে খলনায়কের চরিত্রে অভিনয় করেন প্রয়াত জুলিয়ান ম্যাকমাহন।
জেসিকা আলবা পরে ২০০৭ সালের সিক্যুয়েল ‘ফ্যান্টাস্টিক ফোর: রাইজ অফ দ্য সিলভার সার্ফার’-এও সু স্টর্ম চরিত্রে অভিনয় করেন। পরবর্তীতে ২০১৫ সালে কেট মারা এবং ২০২৫ সালের আসন্ন সিনেমায় ভ্যানেসা কিরবি চরিত্রটি রূপদান করবেন।

 

Aminur / Aminur

আনচেলত্তির ব্রাজিলের আসল পরীক্ষা আজ

বিশ্বকাপের মহারণ আজ: ব্রাজিল বনাম জাপান, কার হাসি ফুটবে শেষ পর্যন্ত?

জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, হৃদয়-অমিতের অভিষেক

গ্রুপ পর্ব শেষ, নক আউটে উঠলো কারা

মেসির রেকর্ড গোলে নকআউটের আগে শতভাগ জয় আর্জেন্টিনার

বিশ্বরেকর্ড করলেন লিওনেল মেসি

অনলাইনে যেভাবে দেখবেন আর্জেন্টিনা-জর্ডানের ম্যাচ

দেম্বেলের এমন হ্যাটট্রিক ৩২ বছর পর প্রথম

গোল উদযাপনেও কেন শান্ত থাকেন, জানালেন স্কালোনি

ভাগ্যের কাছে আটকে গেল ইরান, নকআউটে খেলার সমীকরণ কী?

বিশ্বকাপের শহরে বাংলাদেশের অধিনায়ক

যে যাদুতে বিশ্বকাপে সাফল্য পাচ্ছে ব্রাজিল

মিডফিল্ডার হয়েও কেন ২ নম্বর জার্সি পরেন নরওয়ের ফুটবলার