কুড়িগ্রামে শিক্ষার্থীর আত্মহত্যা
কুড়িগ্রামে গলায় ফাঁস দিয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের ভোকেশনাল মোড় এলাকায় অর্ণব ছাত্রাবাসে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম মৃত্যুঞ্জয় রায় (২৪)। তিনি কুড়িগ্রাম সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ পর্বের শিক্ষার্থী ছিলেন। বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুই বছর আগে প্রেম করে বিয়ে করেছিলেন মৃত্যুঞ্জয়। তবে শ্বশুরবাড়ির লোকজন এ বিয়ে মেনে নেয়নি। নিহতের শাশুড়ি আইনজীবী হওয়ায় বিষয়টি পরবর্তীতে আইনি জটিলতায় গড়ায়। শেষ পর্যন্ত মেয়েকে তালাকের মাধ্যমে ফেরত নেওয়া হয়। ওই ঘটনার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন মৃত্যুঞ্জয়। অর্ণব ছাত্রাবাসের কন্ট্রোলার আরিফুল ইসলাম জানান, পলিটেকনিকের পরীক্ষা শেষ হওয়ায় গত বৃহস্পতিবার অধিকাংশ শিক্ষার্থী বাড়ি চলে যায়। ছাত্রাবাসে কেবল তিনজন ছিল। দুপুরে আরেক ছাত্র নাদিম ওয়াজেদ তাকে খাওয়ার জন্য ডাকলেও সাড়া না পেয়ে ঘুমিয়ে আছে ভেবে ফিরে আসে। পরে তিনি (আরিফুল) প্রশিক্ষণ শেষে এসে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে সন্দেহ করেন। একপর্যায়ে জানালা ভেঙে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। এরপর ছাত্রাবাসের মালিক ও পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা খুলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। কুড়িগ্রাম থানার উপ পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, প্রাথমিক সুরতহাল রিপোর্টে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Aminur / Aminur
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ