শান্তিগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৮টি বসতঘর
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে আটটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার(৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ইউনিয়নের বীরগাঁও পূর্বপাড়া ব্রিজসংলগ্ন মিরাস মাস্টার সাহেবের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের ঘরগুলোতে। মুহূর্তেই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে এলাকাবাসী প্রাণপণ চেষ্টা করে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
অগ্নিকাণ্ডে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো— শুকুর আলী, এরশাদুল, সাহারুল, কামরুজ্জামাল, জাকির হোসেন, সেলিম আহমদ, ইসমাইল আলী ও মনছব উল্লাহ।
যদিও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, তবুও ক্ষতিগ্রস্তরা সম্পূর্ণভাবে গৃহহীন হয়ে পড়েছেন। তাদের পরনের কাপড় ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী দ্রুত এই দুর্গত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
শান্তিগঞ্জে ফায়ার সার্ভিসের টিম লিডার মো: আলমগীর হোসেন জানান, আমরা খবর পেয়ে দ্রুত সেখানে যাই। গিয়ে প্রায় ৩ ঘন্টা চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে আমরা ধারনা করছি এই অগ্নিকাণ্ডের ঘটনা বিদ্যুৎতিক শর্টসার্কিট বা গ্যাস সিলিন্ডারের কারণেও হতে পারে। এছাড়া কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তার সঠিক হিসাব তদন্ত সাপেক্ষে বলা যাবে।
Aminur / Aminur
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত