ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

তেজগাঁও প্রেস ক্লাবের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-১২-২০২৫ দুপুর ৪:২৯

তেজগাঁও প্রেস ক্লাবের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।  গত শনিবার রাজধানীর তেজগাঁওয়ে এ দোয়া অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক দলের ১নং সহ-সভাপতি ও সাবেক ছাত্রনেতা ফখরুল ইসলাম রবিন। বিশেষ অতিথি ছিলেন দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক ও প্রকাশক অশোক ধর সাবেক ছাত্রনেতা সাংবাদিক ও মানবাধিকার কর্মী আবুল কালাম সিকদার (একে শিকদার) এবং বিএনপির ঢাকা উত্তরের সদস্য ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আলী। এছাড়া উপস্থিত ছিলেন তেজগাঁও থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু জাফর পাটোয়ারী বাবু, সাবেক ছাত্র নেতা ও তেজগাঁও থানা যুবদলের সভাপতি এস এম আওলাদ হোসেন, সাবেক তেজগাঁও থানা যুবদলের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা খাইরুল ইসলাম সেলিম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তেজগাঁও প্রেস ক্লাবের সভাপতি মো. ফারুক হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান। দোয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির সহ-সভাপতি দিদারুল ইসলাম (ভার্চুয়ালি) প্রশিক্ষণ সম্পাদক শাহ আলী জীবন, অর্থ সম্পাদক মো. শহিদুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক নজরুল ইসলাম শেখ, দপ্তর সম্পাদক মিরাজ ইসলাম, প্রচার সম্পাদক এমদাদুল্লাহ এমদাদ, নির্বাহী সদস্য হাবিবুল্লাহ হাবিব, আল-আমিন, আরিফুর রহমান কিরন, মনোয়ারুল ইসলাম, রাসেল সরদার, মাহবুবুল ইসলাম অক্ষর, মো. ফারুকসহ অন্যান্য অতিথিবৃন্দ। দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দেশের কল্যাণ এবং প্রেস ক্লাবের সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানের শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা ও কার্যক্রম তুলে ধরা হয়।

Aminur / Aminur

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল