কুড়িগ্রাম সরকারি কলেজে ছাত্রসংসদ নির্বাচনের দাবিতে জাতীয় ছাত্রশক্তির স্মারকলিপি প্রদান
কুড়িগ্রাম সরকারি কলেজে ছাত্রসংসদ নির্বাচনের দাবিতে জাতীয় ছাত্রশক্তি কলেজ অধ্যক্ষের বরাবরে স্মারকলিপি প্রদান করেছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর ১টায় জাতীয় ছাত্র শক্তি কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার নেতা-কর্মীবৃন্দ কলেজ অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দীনের নিকট এই স্মারকলিপি প্রদান করেন। গত ৫ ডিসেম্বর কুড়িগ্রাম সরকারি কলেজ ছাত্রশক্তির নতুন কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির প্রতিনিধিরা আজ অধ্যক্ষের সঙ্গে সাক্ষাৎ করে শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ, একাডেমিক ও প্রশাসনিক বিভিন্ন সমস্যা, এবং কলেজের সার্বিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
এ সময় তারা শিক্ষার্থীদের গঠনমূলক অংশগ্রহণ নিশ্চিত করতে দ্রুত ছাত্রসংসদ নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করেন। কলেজ প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত উদ্যোগ গ্রহণের আশ্বাস দেওয়া হয়। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার আহ্বায়ক খালিদ হাসান, সদস্য সচিব সাব্বির আহমেদ, মুখ্য সংগঠক শাহরিয়ার আহমেদ সোহানসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। এছাড়া উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক জাহিদ হাসান ও সদস্য সচিব মো. সাদিকুর রহমান। এ সময় ছাত্র শক্তির জেলা শাখার সদস্য সচিব সাদিকুর রহমান বলেন, “কলেজের বিভিন্ন সমস্যা সমাধান এবং সার্বিক উন্নয়ন পরিকল্পনায় শিক্ষার্থীদের গঠনমূলক অংশগ্রহণ জরুরি। আমরা আশা করি, কুড়িগ্রাম সরকারি কলেজ প্রশাসন দ্রুতই ছাত্রসংসদ নির্বাচন আয়োজনের পদক্ষেপ গ্রহণ করবে।”#
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ