গাজীপুরে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক- ৮
গাজীপুর মহানগরে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র,নগদ টাকা, বিপুল পরিমাণ মাদক এবং ১ নারীসহ মোট ৮ জনকে আটক করেছে যৌথ বাহিনী।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত পৌনে ১২ টা থেকে ভোর সাড়ে ৫ টা পর্যন্ত মহানগরীর কাশিমপুর থানাধীন লোহাকৈর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে গাজিপুর মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র আর্মি ক্যাম্পের মেজর ইব্রাহিম আব্দুল্লাহ আজাদের নেতৃত্বে বিভিন্ন বাসা বাড়িতে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনীর সদস্যরা। আটককৃতরা হলেন,মোঃ সোহেল রানা (৪২),মোঃ ইব্রাহিম (৪৭),মোঃ সজিব ফকির (২৪),মোঃ রবি আলম (৩২),শামীম মিয়া (২৮), মোঃ সামিউল আদনান (২১),মোহাম্মদ আলমগীর (২৮), মোছাম্মৎ আখি (৩৭)। পরে তাদের স্থানীয় থানায় হস্তান্তর করা হয়।
এসময় তাদের কাছ থেকে ৭ হাজার ৫ পিছ ইয়াবা ট্যাবলেট,২ কেজি গাঁজা,নগত ১ লাখ ৮৮ হাজার ৫৭০ টাকা,স্মার্ট মোবাইল সেট ১০ টি,বাটন ফোন ৩টি,দেশীয় অস্ত্র ৮টি,সিসিটিভি কন্ট্রোলার ১টি, ওয়েট মেশিন ১টি উদ্ধার করা হয়।
কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা মোঃ খালিদ হোসেন বলেন,যৌথ বাহিনীর অভিযানে আঁখি নামে এক মাদককারবারীসহ তার
সহযোগীদের আটক করি। পরে তারা চিৎকার করলে আশেপাশের অন্য মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীরা হামলা করে। পরে যৌথ বাহিনী ও স্থানীয়দের সহায়তায় তাদেরও আটক করা হয়। আজ দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ