ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামে এনটিভির শীতবস্ত্র পেল শীতার্তরা


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১০-১২-২০২৫ বিকাল ৫:৫৪

উত্তরের জনপদ কুড়িগ্রামে তীব্র শীত ও হিমেল হাওয়ায় কাহিল হয়ে পড়েছে অসহায় ও নিম্নআয়ের মানুষজন। এমন পরিস্থিতিতে শীতার্তদের কষ্ট লাঘবে এগিয়ে এসেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি। বুধবার সকালে কুড়িগ্রাম প্রেসক্লাব চত্বরে দুই শতাধিক দুস্থ ও দিনমজুরের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমনা মোস্তফা, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, এনটিভির জেলা প্রতিনিধি হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার প্রমুখ। শীতবস্ত্র পেয়ে স্বস্তি প্রকাশ করে বয়জেষ্ঠ্য রাবেয়া, মহিজন বেওয়া, মফিজল, করিমলসহ অনেকেই বলেন, এই শীতে আমাদের চলাফেরা করা কষ্ট হয়ে পড়েছিল। এনটিভি আমাদের কথা চিন্তা করে যে শীতবস্ত্র দিয়েছে, এতে কিছুটা উষ্ণতা পেলাম। আল্লাহ তাদের মঙ্গল করুন।
অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ এনটিভির এ মানবিক উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, সংবাদ প্রকাশের পাশাপাশি মানবিক কাজে এনটিভি সবসময় এগিয়ে থাকে। শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে তারা দৃষ্টান্ত স্থাপন করেছে।
বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, “মাঠের মানুষের বাস্তবতা তুলে ধরার পাশাপাশি এনটিভি যে মানবিক কাজে যুক্ত হয়েছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়।
জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান বলেন, শীতকালে দরিদ্র মানুষের দুঃখ-কষ্ট কমাতে এমন উদ্যোগ সত্যিই মানুষের হৃদয়ে জায়গা করে নেয়। এনটিভির প্রতি আমরা কৃতজ্ঞ। তাপমাত্রা নিম্নমুখী হওয়ায় কুড়িগ্রামে শীতের দাপট বাড়ছে। ঠিক এমন সময় পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলো এনটিভি। ভবিষ্যতেও গণমাধ্যমের এমন সামাজিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা স্থানীয়দের।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার