ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

পি.এন.কম্পোজিট লিঃ কারখানায় ১৩৯ জন শ্রমিক সাময়িক বরখাস্ত


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ১১-১২-২০২৫ দুপুর ১২:৫৩

গাজীপুর মহানগরের কোনাবাড়ী আমবাগ এলাকায় অবস্থিত পি.এন.কম্পোজিট লিঃ কারখানায় ১৩৯ জন শ্রমিককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে কারখানার মূল ফটকে সাময়িক বরখাস্তকৃত শ্রমিকদের নামের তালিকা সাঁটিয়ে দেন কর্তৃপক্ষ। এসময় কারখানার মুল ফটকে নিজের নামের তালিকা আছে কিনা দেখতে শ্রমিকদের ভীড় লক্ষ করা যায়।
কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানাযায়, গেল রোববার থেকে কারখানার শ্রমিকগণ কিছু অযৌক্তিক দাবী উত্থাপন করে, অবৈধভাবে কারখানাতে সংঘবদ্ধ হয়ে উৎপাদন কার্যক্রম বন্ধ করে, চরম বিশৃঙ্খলা ও অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করে এবং অবৈধ ধর্মঘটে লিপ্ত হয়। যার ফলে কোম্পানি কর্তৃপক্ষ ৯ ডিসেম্বর থেকে অনির্দিষ্ঠ কালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে। 
নাম প্রকাশ না করার শর্তে এক শ্রমিক বলেন,তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আজকে এই অবস্থা। একজনের জন্য সবার সমস্যা হচ্ছে। জানিনা কতদিন বন্ধ থাকবে।
কোনাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: আসিফ ইকবাল বলেন,কিছু শ্রমিক সাময়িক বরখাস্ত করা হয়েছে। এঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানার সামনে  শিল্প পুলিশ ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ মোতায়েন করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার