কুড়িগ্রামের চিলমারীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অন্নপূর্ণা দেবনাথ এর সাথে উপজেলা পর্যায়ের সকল সরকারি দপ্তরের প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধা জুলাই যোদ্ধা, সুশীল সমাজ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল দশটায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলার সকল কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, সুশীল সমাজ ও সাংবাদিকগন অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, জেলার সকল সমস্যা একসাথে সমাধান সম্ভব নয় সকলকে ধৈর্য ধরে দায়িত্ব পালন করতে হবে এবং দেশের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বাল্য বিয়ে, মাদক, অন- লাইন জুয়া সহ সকল সমস্যা থেকে উত্তরণের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চিলমারী উপজেলা বিএনপির আহবায়ক সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক নুর আলম মুকুল, চিলমারী উপজেলা কৃষি অফিসার কনক চন্দ্র রায়, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসাইন, ঢুষমারা থানার অফিসার ইনচার্জ এম,আর সাঈদ, প্রেসক্লাব চিলমারীর সভাপতি সহকারী অধ্যাপক মনিরুল আলম লিটু, ৪নং রমনা মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম আশেক আঁকা, খেলাফত মজলিসের সভাপতি সহকারী অধ্যাপক ইয়ার আলী,প্রেসক্লাব চিলমারীর সভাপতি সহকারী অধ্যাপক মনিরুল আলম লিটু, সাংবাদিক হুমায়ুন কবির, শাওরাত সোহেল ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক আব্দুর রহিম সরকার প্রমুখ।
বক্তাগণ চিলমারীর সমস্যা ও বিভিন্ন সম্ভাবনা গুলো তুলে ধরেন।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ