ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটির উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালন


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ১১-১২-২০২৫ বিকাল ৬:১

 টাঙ্গাইলে মানবাধিকার সংস্থা "হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটির উদ্যোগে ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয়েছে। টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে ভিক্টোরিয়া রোডে জেলা কার্যালয়ে দোয়া মাহফিল ও মানবাধিকার বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান নির্বাহী অ্যাডভোকেট মোহাম্মদ সাইদুল হক সাঈদ। তার নির্দেশনা অনুযায়ী সারাদেশের ন্যায় টাঙ্গাইল জেলাতেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে। এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, "হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি" টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোঃ রাশেদ খান মেনন (রাসেল), সাধারণ সম্পাদক ডাঃ সাইফুল ইসলাম স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবুল, সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক সালমান আমিন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহরিয়ার তালুকদার বিজয় 'সহ অন্যান্য মানবাধিকার কর্মীগণ। এসময় অন্যান্য সুধীজনও অংশগ্রহণ করেন। ইতিহাস থেকে জানা যায়, ১৯৪৮ সালের এই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়। পরে ১৯৫০ সালের ১০ ডিসেম্বর দিনটিকে জাতিসংঘ বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে ঘোষণা করে। এরপর থেকে পৃথিবীর বিভিন্ন দেশে ১০ ডিসেম্বর যথাযথ মর্যাদায় বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয়। 

এমএসএম / এমএসএম

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ

গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা

পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত

​মান্দায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত