ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

শ্রমিক অসন্তোষঃ ৭ দিন পর কাজে ফিরেছেন পি.এন.কম্পোজিট লিঃ কারখানার শ্রমিকরা


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ১৫-১২-২০২৫ সকাল ৯:৪৫

শ্রমিক অসন্তোষের কারণে টানা ৭ দিন বন্ধ থাকার পর গাজীপুরের কোনাবাড়ী আমবাগ এলাকায় অবস্থিত পি.এন.কম্পোজিট লিমিটেড নামক কারখানা খুলে দিয়েছে কর্তৃপক্ষ। আজ সকালে কাজে ফিরেছেন পোশাক কারখানার  শ্রমিকরা।
পুলিশ ও কারখানা সূত্রে জানাযায় গত ৭ ও ৮ ডিসেম্বর শ্রমিকরা কিছু অযৌক্তিক দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ করলে ৯ ডিসেম্বর থেকে কারখানা অনির্দিষ্ঠ কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। 
অবৈধভাবে কারখানাতে সংঘবদ্ধ হয়ে উৎপাদন কার্যক্রম বন্ধ করে চরম বিশৃঙ্খলা ও অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করার অপরাধে গত ১১ ডিসেম্বর বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ২৩ ধারা অনুযায়ী ১৩৯ জন শ্রমিককে সাময়িক বরখাস্ত করে কারখানা কর্তৃপক্ষ। 
পি.এন. কম্পোজিট লিমিটেড কারখানার এজিএম আখলাকুর রহমান জানান, সকাল থেকে শ্রমিকরা কাজে যোগ দিয়েছে। তিনি বলেন,শ্রমিকদের বেতন ভাতা সময়মতো পরিশোধ করা হচ্ছে। তাদের কোন দাবি দাওয়া নাই। তাদের দাবী একটাই কর্তৃপক্ষ তাদের কাছ মাফ চাইতে হবে। তিনি আরো বলেন,১৩৯ জন শ্রমিককে আর কাজে
নেওয়া হয়নি। বরখাস্তকৃত শ্রমিকদের বিরুদ্ধে আইনি কার্যক্রম যথারীতি চালু থাকবে। গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার জালাল উদ্দীন মাহমুদ বলেন, শ্রমিকরা কাজে যোগ দিয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানার সামনে গাজীপুর শিল্প পুলিশের পাশাপাশি মেট্রোপলিটন পুলিশ মোতায়েন করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার