ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামের সাতকানিয়ায় চোলাই মদের ট্রাকে আগুন দিয়েছে স্থানীয় জনতা, প্রায় চার হাজার লিটার মদ পুড়িয়ে দেওয়ার অভিযোগ


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ১৫-১২-২০২৫ দুপুর ২:৭

চট্টগ্রামের সাতকানিয়ায় অসংখ্য ছোট পলিথিনে চোলাই মদ পাচারের সময় আটক করেছে স্থানীয়রা। পরে ক্ষুব্ধ এলাকাবাসী সেগুলো জ্বালিয়ে দিয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বান্দরবান থেকে চট্টগ্রাম নগরীর দিকে নেওয়া হচ্ছিল বিপুল পরিমাণ চোলাই মদের একটি চালান। সাতকানিয়া কেরানিহাট এসে পৌঁছালে ট্রাকটি আটক করে স্থানীয় জনতা। এরপর ট্রাক থেকে চোলাই মদভর্তি বস্তাগুলো নামিয়ে আগুন দেওয়া হয়। চোলাই মদে আগুন দেওয়ার ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, কয়েক ব্যক্তি ট্রাক থেকে বস্তাগুলো নামিয়ে মহাসড়কের ওপর রেখে চোলাই মদভর্তি পলিথিনে আগুন দিচ্ছেন। গাড়িটিতে কী পরিমাণ চোলাই মদ ছিল, তা পুলিশ নিশ্চিত করতে পারেনি। তবে প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় চার হাজার লিটার চোলাই মদ পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় ট্রাকে থাকা ব্যক্তিরা পালিয়ে যান। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মন্জুরুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি থানায় নিয়ে এসেছে। ট্রাকে থাকা ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আগুনে ট্রাকে থাকা মদগুলো জ্বালিয়ে দেওয়ায় কি পরিমাণ মদ সেখানে ছিল সেটা জানা সম্ভব হয়নি। এদিকে কেরানী হাট ব্যবসায়ী সমিতির নেতা সাহেদ খান বলেন -মদগুলি রাস্তায় জ্বালিয়ে দেওয়ায় কেরানী হাটের আকাশে তীব্র গন্ধ ছড়াচ্ছে।

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত