গাজীপুরে বরখাস্তকৃত শ্রমিকদের পুনর্বহালের দাবিতে কর্মবিরতি
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী আমবাগ এলাকায় অবস্থিত পি.এন.কম্পোজিট লিঃ কারখানার শ্রমিকরা সাময়িক বরখাস্তকৃত ১৩৯ জন শ্রমিককে পুনর্বহালের দাবিতে সকাল থেকে কর্মবিরতি পালন করছে।
বুধবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৮ টা থেকে কর্মবিরতি শুরু করে ডিউটিরত শ্রমিকরা। পরে তারা ফ্লোর থেকে বের হয়ে কারখানার ভিতরে মুূল ফটকে অবস্থান নেয়। এসময় শ্রমিকরা সাময়িক বরখাস্তকৃত শ্রমিকদের পুনর্বহালের দাবিতে স্লোগান দিতে থাকে। নাম প্রকাশ না করার শর্তে একজন শ্রমিক বলেন, সাময়িক বরখাস্ত শ্রমিকদের পুনর্বহাল করতে হবে। অথবা তাদের সকল পাওনাদি বুঝিয়ে দিতে হবে। এছাড়া আমাদের সবাইকে বের করে দিতে হবে।
উল্লেখ গত ১১ ডিসেম্বর ১৩৯জন শ্রমিককে ফ্যাক্টরিতে কর্মবিরতি পালন এবং বিশৃঙ্খলা সৃষ্টির জন্য সাময়িক বরখাস্তকৃত করে কর্তৃপক্ষ। পরে
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, টঙ্গীতে গত ডিসেম্বর ত্রিপক্ষীয় আলোচনা সভায় উক্ত ১৩৯ জন শ্রমিককে শ্রম আইনের ২৬ ধারা মোতাবেক সকল পাওনাদির দাবি জানালে মালিকপক্ষ উক্ত বরখাস্তকৃত শ্রমিকদের নোটিশ পে বাবদ ৩০ দিনের বেসিক প্রদান করবেন ও সার্ভিস বেনিফিট ১ মাসের বেসিক এবং অন্যান্য ভাতাদি প্রদান করবেন মর্মে সিদ্ধান্ত জানায়।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ কামরুল ইসলাম জানান, সাময়িক বরখাস্তকৃত শ্রমিকদের পূর্নরবহালের দাবিতে শ্রমিকরা কর্মবিরতি পালন করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পাশাপাশি শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ