খুলনার আদালত চত্তরে জোড়া খুন/ মাদকের টাকা ও চাঁদা উত্তোলনকে কেন্দ্র করে হয় জোড় খুন: র্যাব-৬
খুলনার আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় হত্যাকান্ডে সরাসরি সম্পৃক্ত আসামি মো: ইজাজুল হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। রূপসা উপজেলার আইচগাতী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব-৬ এর মিডিয়া অফিসার ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার (১৭ ডিসেম্বর) মো: এজাজুল হোসেনকে গ্রেফতার করা হয়। র্যাব-৬ আজ (১৮ ডিসেম্বর) বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে।
র্যাব-৬ সূত্রে জানা যায়, গত ৩০ নভেম্বর খুলনা মহানগরীর আদালত চত্ত্বরের প্রকাশ্য দিবালোকে একটি নৃশংস হত্যাকান্ড সংগঠিত হয়। এ ঘটনায় ফজলে রাব্বী রাজন (৩০) ও হাসিব হাওলাদার (৪০) নামের দুই জন ব্যক্তিকে বিজ্ঞ আদালতে হাজিরা প্রদান শেষে বের হওয়ার সময় দুপুরে গুলি করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। ঘটনার পর র্যাব-৬ এর একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন তথ্য উপাত্ত সমূহ সংগ্রহ করে এবং বিভিন্ন সিসি টিভি ফুটেজ ও মোবাইলে ধারণকৃত ভিডিও সংগ্রহ করে। এরই ধারাবাহিকতায় বুধবার (১৭ ডিসেম্বর) বিকাল আনুমানিক সাড়ে পাঁচটায় খুলনার রুপসা নদীর অপর পাড়ে আইজগাতি এলাকা থেকে হত্যাকান্ডের সাথে সরাসরি সম্পৃক্ত ও মোবাইলে ধারণকৃত ভিডিও ফুটেজ সরাসরি দৃশ্যমান মোঃ ইজাজুল হোসেনকে গ্রেফতার করা হয়। তার পিতার নাম ফারুক হোসেন।
র্যাব-৬ এর মিডিয়া অফিসার ফজলুর রহমান জানান, সংঘঠিত এ হত্যাকান্ডটি মূলত খুলনা মহানগরীতে বিদ্যমান দুইটা সন্ত্রাসী গ্রুপের মাঝে অন্ত:কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই ঘটে। মাদকের টাকা ভাগাভাগি, চাঁদা উত্তোলনকে কেন্দ্র করে বিবাদের জের ধরে এই হত্যাকান্ড সংগঠিত হয়। এছাড়া বাকি অভিযুক্তদের আইনের আওতায় আনতে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
Aminur / Aminur
ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭
বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার
ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা
শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন
ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা
বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা
জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান
রায়গঞ্জে র্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী
বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা