ফটিকছড়ির দাঁতমারায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে গৃহ নির্মাণ ও গরুর খাদ্যসামগ্রী বিতরণ
সমতলভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর জীবন ও মানোন্নয়ন সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পে ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়নের সুফলভোগীদের বিনামূল্যে প্রদানকৃত ক্রস-ব্রিড বকনা গরুর জন্য হাইপ্রোটিনসমৃদ্ধ দানাদার খাদ্য বিতরণ করা হয়েছে। বিতরণকালে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও দাঁতমারা ইউপি চেয়ারম্যান জানে আলম।
এ সময় ইউপি সদস্য মো. ইউসুফ আলী, আহমদ ছাফা, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য হালিমা আক্তার পাখি, সাংবাদিক মো. আবু মনসুর, আব্দুল জলিল, এলএসপি জালাল আহমেদসহ ব্যবসায়ী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
২নং দাঁতমারা ইউনিয়নের ৮ জন সুফলভোগীকে ১০০ কেজি করে মোট ৮০০ কেজি গোখাদ্য বিনামূল্যে প্রদান করা হয়। বিতরণকালে সংশ্লিষ্ট প্রকল্প উপ-প্রকল্প পরিচালক আনোয়ার সাহাদাত সোহেল ও ফটিকছড়ি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. ওমর ফারুককে দাঁতমারাবাসী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। গোখাদ্য পেয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সুফলভোগীরা প্রধানমন্ত্রীসহ সরকারের এ কার্যক্রমে সংযুক্ত সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ