ঢাকা সোমবার, ৪ মে, ২০২৬

রাজস্থলীতে পাহাড়ী ঐতিহ্য শীতের পিঠা জমে উঠেছে বিক্রি


চাইথোয়াইমং মারমা, রাজস্থলী photo চাইথোয়াইমং মারমা, রাজস্থলী
প্রকাশিত: ২০-১২-২০২৫ দুপুর ১:৫৪

পার্বত্য চট্রগ্রাম রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার পাহাড়ি জনগোষ্ঠীর  গ্রামাঞ্চল ও বাজার  এলাকায় জমে উঠেছে শীতের নানান ভাপা ও চিতই পিঠা বিক্রি। পিঠা-পুলির দেশ গ্রাম বাংলা  আমাদের এই বাংলাদেশ। এদেশের পাহাড়েরও  বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময়ে নানান জাতের পিঠাপুলি তৈরী হয়ে থাকে। বিশেষ করে,শীত মৌসুমে গ্রামগঞ্জে পিঠা তৈরীর ধুম পড়ে যায়। পিঠা শুধু লোকজ খাবার নয়, এর সঙ্গে মিশে আছে আবহমান বাংলার সংস্কৃতি। আধুনিকতার ছোঁয়ায় পারিবারিক ও সমাজজীবন থেকে পিঠা তৈরির আয়োজন কমে যাচ্ছে। তবে এ ঐতিহ্য ধরে রেখেছে একশ্রেণির মৌসুমী নারী-পুরুষ ব্যবসায়ী।৷ অনেক খাবারে আকৃষ্ট হয়ে ছুটে আসে পাহাড়ীদেরঐতিহ্য নানা পিঠা খেতে ছুটে আসে। 

সকালের কুয়াশা কিংবা সন্ধ্যার হিমেল বাতাসে ভাপা পিঠা ও চিতল পিঠা শীতের আমেজকে রাঙিয়ে  তুলে। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার রাজস্থলী বাজার, হ্নারামুখপাড়া, বাঙ্গালহালিয়া মোড়, সহ অলি-গলিতে রাস্তার ফুটপাতে ও মোড়ে মোড়ে চলছে বাহারী পিঠা বিক্রির ধুম। প্রতিটি ভাপা পিঠার  দোকানেই ক্রেতার সংখ্যা বেশি। ধোঁয়া ওঠা গরম পিঠায় আড্ডা জমে উঠে পিঠার দোকানে। 

গ্রামাঞ্চলের মৌসুমি পিঠার ভ্রাম্য দোকানগুলোর অধিকাংশই পরিচালিত হয় নারীদের মাধ্যমে। সংসারে পুরুষের পাশাপাশি উপার্জনে বাড়তি সহযোগিতার হাত বাড়ানোর জন্য দিন দিন বেড়েছে নারীদের এই পিঠার দোকান। এতে করে সংসারে কিছুটা বাড়তি উপার্জন হচ্ছে।

অনেক দোকানে ভাঁপা পিঠার পাশাপাশি বিক্রি হচ্ছে চিতই পিঠাও। বিশেষ করে সকাল ও সন্ধ্যার পরেই জমে উঠে এসব পিঠা বিক্রি। এসব পিঠার স্বাদ পেতে রিকশা-চালক, দিনমজুর, শিশু-কিশোর, ছুটির দিনে চাকরিজীবী, শিক্ষার্থী সব শ্রেণি-পেশার মানুষই পিঠার দোকানে ভিড় করছে। আবার কেউ কেউ বাড়িতে পরিবারের জন্যও পিঠা কিনে নিয়ে যান। এসব পিঠার মধ্যে ভাপা ও চিতই ১০ টাকায় বিক্রি হয়।

পিঠা কিনতে এসে অপেক্ষায় থাকা কেপ্রসিং মারমা ( ওগাড়ী পাড়ার বাসিন্দা)  জানান, শীতের সময় চিতই, ভাপা পিঠা খেতে ভালো লাগে। বিশেষ করে নানা রকম ভর্তা দিয়ে গরম চিতই পিঠা ও মুন্ডি  স্বাদই আলাদা। এটা গরমের সময় ততটা খাওয়া যায় না। সাদ সকালের সময় পিঠার জন্য দোকানে সিরিয়াল দেওয়া লাগে। 

 দুই একজন বান্ধুবী মিলে বাজারের বটতলায় ভাপা পিঠা খেতে আসা সুম্মিতা  বলেন, বান্ধুবীদের  সঙ্গে ভাপা পিঠা খেতে এসেছি। শীতের আগমন কিছুটা শুরু হয়েছে৷বিনি চালের গুড়া,নারিকেল আর গুড়ের ভাপা পিঠা ছাড়া শীত জমে না। 

পিঠা বিক্রেতা মংপ্রুচিং ( খাগড়াছড়ি পাড়ার)  তিনি জানান, শীতে চিতই পিঠার চাহিদা বাড়ে। নানা রকম ভর্তা দিয়ে প্রতিদিন সন্ধ্যায় মুন্ডি ভাপা পিঠা খেতে ভিড় লেগে থাকে। একই সঙ্গে ভাপা পিঠাও প্রচুর বিক্রি হয়। শীতের দিনে গরমের যন্ত্রণা থাকে না। লোকজন শান্তি নিয়ে দীর্ঘক্ষণ বসে খেতে পারে। এ কারণে শীতে বছরের অন্য সময়ের চেয়ে পিঠা বিক্রি দুই থেকে তিনগুণ বাড়ে।

আরেক পিঠা বিক্রিদাতা জানান, শীত আসতেই কাজের চাপ বেড়ে যায়। পিঠা বানানো থেকে সবকিছু করতে হয়। ক্রেতাদের চাহিদা মেটাতে ব্যস্ত সময় পার হয়। তিনি ২ টি চুলায় পিঠা তৈরি করেন। প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত চলে পিঠা বানানো ও বিক্রি। এধরনের পিঠা সংসার ভরণ পোষণ চালিয়ে যেতে দেখা যায়। রাস্তা ধারে কোনায় খোলা আকাশের নিচে পাহাড়ি নারীরা এসব শীতের পিঠা তৈরি করে বিক্রি করছে দৃশামান। অন্য দিকে পাহাড়ের জীবিকা নির্বাহ  এক সংগ্রাম অবিচল জীবন জনগোষ্ঠীর বসবাস করছি।

পিঠা বিক্রেতারা জানান, বছরের এই সময়টা শীতকালীন পিঠার বেচা-বিক্রি বেশি হয়। তাইতো এই সময়ে দোকানিরা স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতে পারেন। শীত যত বাড়বে তাদের পিঠা বিক্রিও ততো বাড়বে।তাদের পিঠা বিক্রির টাকা দিয়ে ছেলে মেয়েদের পড়া লেখার খরচ যোগান দেন বলে তারা জানান।

এমএসএম / এমএসএম

বাগেরহাট হাসপাতাল সমাজসেবা কার্য্যলয়ে দফায় দফায় চেক জালিয়াতি লক্ষ লক্ষ টাকা আত্মসাত

রানীনগরে অবৈধ ইটভাটায় অভিযান ৩ লক্ষ টাকা জরিমানা আদায়

বিপজ্জক গর্ত ভরাট করে প্রশংসায় ভাসছে ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশন

তারাগঞ্জে ফিলিং স্টেশনে অবৈধভাবে জারকিনে পেট্রোল মজুদের অপরাধে জরিমানা

বোদায় প্রধান শিক্ষক সুজাকে সাময়িক বরখাস্ত

আদমদীঘিতে পুলিশের অভিযানে দুই মাদক বিক্রেতা গ্রেপ্তার

বোরো ধানের বাম্পার ফলনে পাবনার কৃষকদের উল্লাস

বোতলজাত সয়াবিন মজুদ, ৪ প্রতিষ্ঠানের জরিমানা

রাস্তা নিয়ে দ্বারে দ্বারে ঘুরেও বিফল ভুক্তভোগীরা; ইউএনও বলছেন কিছু করার নেই

আত্রাইয়ে উজানের ঢলে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে যাওয়ার শঙ্কায় মাঠের পাকা ধান, রাতে নেই কৃষকের চোখে ঘুৃম

হাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে অজ্ঞাত নামা এক বৃদ্ধের মৃত্যু

ধামরাইয়ের কৃতি সন্তান শাহরাজ খান ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত

বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খান জেলার ‘শ্রেষ্ঠ ওসি’ নির্বাচিত