সাতক্ষীরা শহরে বেপরোয়া কিশোর গ্যাং প্রশাসনের ভূমিকা নিরব
সাতক্ষীরা শহরের কামালনগর দক্ষিণ পাড়া সঙ্গীতা হলের অপর পাশে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় শফিকুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে হত্যার উদ্দেশ্যে বেধড়ক মারপিট ও ছুরিঘাত করেছে মাদক ব্যবসায়ীরা। অভিযুক্তরা হলো—মধুমোল্লারডঙ্গির আকাশ (পিতা অজ্ঞাত), কামালনগর দক্ষিণ পাড়ার জয়নালের ছেলে আল আমিন, পলাশপোল নিউ মার্কেটের পেছনের বাসিন্দা রাজ্জাকের ছেলে রাকিব এবং অজ্ঞাতনামা আরও ৩/৪ জন। আহত ব্যবসায়ী শফিকুল ইসলাম বর্তমানে একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।
গণমাধ্যমকে শফিকুল ইসলাম জানান, কামালনগর এলাকায় আকাশ, আল আমিন ও রাকিবসহ কিশোর গ্যাংয়ের সদস্যরা দীর্ঘদিন ধরে ইয়াবা ও বিভিন্ন মাদক বিক্রি করে আসছিল। তিনি তাদের এই অনৈতিক কাজে নিষেধ করায় তারা পূর্ব শত্রুতার জেরে দেশীয় অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায় এবং ছুরিঘাত করে পালিয়ে যায়। শফিকুল ইসলাম আরও অভিযোগ করেন, হামলার পর তিনি সাতক্ষীরা সদর থানায় লিখিত এজাহার দাখিল করলেও পুলিশ এখনো সেটি মামলা হিসেবে রেকর্ড করেনি। বর্তমানে মাদক ব্যবসায়ী চক্রটি আরও বেপরোয়া হয়ে তাকে প্রতিনিয়ত হত্যার হুমকি দিচ্ছে বলে তিনি জানান।
এ বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এস আই রাসেলের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান, ঘটনার তদন্ত চলছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। তবে অভিযোগের দুই দিন পার হলেও কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা নিতে পুলিশের এই গড়িমসিতে ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
এমএসএম / এমএসএম
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন