ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে, ভোগান্তিতে দুমকীর জনসাধারণ


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ২১-১২-২০২৫ বিকাল ৬:২১

পটুয়াখালীর দুমকীতে ৫টি ইউনিয়নের মধ্যে ৪টি ইউনিয়নে হস্তচালিত গভীর নলকুপের পানির স্তর কমে যাওয়ায় ভোগান্তীতে দুমকীর জনসাধারণ। দীর্ঘ ২বছর ধরে শুস্ক মৌসুমে গভীর নলকুপের পানি ব্যবহার করতে পারছে না এলাকাবাসী । সরেজমিনে ঘুরে দেখা যায় পাংগাশিয়া ইউনিয়নের আলগীসহ কয়েকটি গ্রাম, লেবুখালী ইউনিয়নের লেবুখালীসহ উত্তর এলাকা, আংগারিয়া ইউনিয়নের পশ্চিম আংগারিয়াসহ পশ্চিম এলাকা, শ্রীরামপুর ইউনিয়নের পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পার্শস্থ দুমকী, শ্রীরামপুর, উত্তর দুমকী এলাকায় দীর্ঘ ২ বছর ধরে শুকনা মৌসুমে হস্তচালিত গভীর নলকুপে পানির সমস্যা দেখা দিয়েছে। এসব এলাকার ভুক্তভোগী জনসাধারণ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে এসে অভিযোগ জানালে অফিস কর্তৃপক্ষের লোকজন গিয়ে দেখে পানির স্তর নিচে চলে যাওয়ার কারণে গভীর নলকুপ থেকে পানি উঠছে না।
ভুক্তভোগী মোঃ শাহজাহান খান বলেন, শুস্ক মৌসুমে এলাকার খালগুলো শুকিয়ে যাওয়ায় পানি থাকছে না অন্যদিকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পার্শস্থ পীরতলা জামলা ও আংগারিয়া খালটিতে ময়লা আবর্জনায় ভরে যাওয়ায় পানি চলাচল ব্যাহত ও খালের পানি ব্যবহার অনুপযোগী হওয়ায় জনসাধারণ অন্যান্য কাজেও পানি ব্যবহার করতে পারছে না। শুস্ক মৌসুমে টিউবয়ের পানির অভাবে অনেকে ব্যবহার অনুপযোগী পানি ব্যবহার করে বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হতে পারে। দুমকী  টেকনিক্যাল এন্ড বিজনেস মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ জামাল হোসেন জানান শুকনা মৌসুম আসলেই কলেজ শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থী পানির সমস্যা সমাধানের জন্য পার্শবর্তী এলাকা থেকে পানি সংগ্রহ ব্যবহার করতে হচ্ছে।
আঙ্গারিয়া ইউনিয়নের ঝাটরা নিবাসী আবু রায়হান বলেন গভীর নলকুপ বসিয়েও শুস্ক মৌসুম শুরু হলেই পানি পাওয়া যায় না। অনুসন্ধানে খুজে পাওয়া যায় এ সব এলাকায় বিগত দিনে ৮শত ১হাজার ফুট গভীরে টিউবয়েল বসানো হয়েছে। কিন্তু ২বছর পূর্বে বরিশাল ক্যান্টনমেন্ট এলাকায় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রডাক্টশন টিউবয়েল স্থাপনের কারণে পানির গভীরতার স্তর নিচে নেমে যাওয়ায় শুকনা মৌসুমে ভুক্তভোগী এলাকায় পানি সঠিকভাবে পাচ্ছে না। দুমকী উপজেলায় সরকারিভাবে ১৫৩০টি টিউবয়েল এবং বেসরকারিভাবে এক হাজার টিউবয়েল বসানো হয়েছে বলে সংশ্লিস্ট কর্তৃপক্ষের কাছ থেকে জানা গেছে। এ ছাড়াও এলাকাবাসী ব্যক্তিগত খরচে নিজ নিজ বাসায় টিউবয়েল স্থাপনসহ মটার ব্যবহার করেও পানি উত্তোলন করতে পারছে না।
বেসরকারি এনজিও সংস্থার উপজেলার সভাপতি ও পিএসএস এর পরিচালক হোসাইন আহম্মদ কবির হাওলাদার বলেন, জনগনের সুবিধার্থে সমাজসেবামূলক কাজের লক্ষে বিষয়টি সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের নিকট অবহিত করা হয়েছে।  
এ বিষয়ে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী নিপা আক্তার জানান, ইতোমধ্যে ভবিষ্যতে হস্তচালিত নলকুপের পরিবর্তে সাবমারসিবল পাম্প বসানোর জন্য এলাকাবাসীর স্বার্থে উর্ধতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ প্রেরণ করা হয়েছে। 

Aminur / Aminur

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান