ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে বিএনপি ও ইসলামী আন্দোলন প্রার্থীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ


সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী photo সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী
প্রকাশিত: ২২-১২-২০২৫ বিকাল ৫:২৯

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল আলতফ হোসেন চৌধুরী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী দলীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য আবুল হাসান বোখারীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। সোমবার দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে আলতাফ হোসেন চৌধুরীর  পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা সাবেক জেলা ছাত্রদল নেতা মোঃ আনিসুর রহমান। এ সময় বিএনপির  সাবেক সদস্য মাকসুদ বায়েজিদ পান্না, মোহাম্মদ আবুল কালাম আজাদ সহ  বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অপরদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সহ অন্যান্য নেতাকর্মীরা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়ন পত্র সংগ্রহ করেন। 
এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল  (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সভাপতি  হাসান মামুন এর পক্ষে সহকারী রিটার্নিং অফিসার ও গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান এর কার্যালয় থেকে উপজেলা নির্বাচন অফিসার মো. হোসেন ও প্রশাসনিক কর্মকর্তা মো. ফারুকজ্জামানের উপস্থিতিতে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন গলাচিপা উপজেলা বিএনপি। এ সময় উপস্থিত ছিলেন, গলাচিপা উপজেলা বিএনপি'র সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার হাওলাদার, সিনিয়র সভাপতি সাবেক চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া মাসুম বিল্লাহ, পৌর বিএনপি'র সভাপতি (সাবেক ভিপি) মো. মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক মো. মশিউর রহমান শাহিন সহ উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এর আগে, ২১ ডিসেম্বর পটুয়াখালী-৪ আসনে বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবি এম মোশাররফ হোসেন এবং পটুয়াখালী-২ (বাউফল) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদারের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।
এছাড়া ১৮ ডিসেম্বর পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতী মোঃ আবু বক্কর সিদ্দিকী মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

Aminur / Aminur

নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪

ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ

আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত

উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’

ভোলার ​বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

মাদারীপুরে মুক্তমঞ্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ

নওগাঁর আত্রাইয়ে বজ্রপাত রোধে আনসার-ভিডিপির আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ

বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ

অন্ধকার সড়কে আলোর ব্যবস্থা করলেন প্রবাসী বাবুল খন্দকার

পিরোজপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালন

কুড়িগ্রামে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন জব্দ, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা